ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির শিবগঞ্জে ২ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার ডিপিডিসির সাবেক প্রধান প্রকৌশলী বেলায়েত হোসেনের পরিবারের অবৈধ সম্পদ নাটোরে জাতীয়তাবাদী দল বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন, নিরাপদ মাথা গোঁজার ঠাঁই চান বিধবা জাহানারা পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪, আদালতে ১৭৩ ৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪, আদালতে ১৭৩

কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। গতকাল সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা এ অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে ৪৫১ জনকে মুচলেকা নিয়ে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আর বিভিন্ন মামলাসহ অন্যান্য আইনগত কারণে ১৭৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লায় কিশোরদের একটি অংশের দলবদ্ধ চলাফেরা, বখাটেপনা, মারামারি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলার অপরাধপ্রবণ এলাকা, গুরুত্বপূর্ণ পয়েন্ট, আড্ডাস্থল এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে—এমন স্থানগুলোতে একযোগে অভিযান চালানো হয়।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় জেলার ১৮টি থানায় একই সময়ে অভিযান শুরু হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। এ সময় বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ৬২৪ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিষয়ে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ৪৫১ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া মাদক সেবন, নিয়মিত মামলা, মোবাইল কোর্টের কার্যক্রম, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং ওয়ারেন্টমূলে ১৭৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর গ্যাং ও বখাটেপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জেলার অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের নজরদারি আরও জোরদার করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪, আদালতে ১৭৩

আপডেট সময় ০৫:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬