ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনবিআর কর কমিশনার রাকিবের বিরুদ্ধে ৩২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ দুদকের মামলার পরও বহাল এএসপি, জানেন না এসপি-ডিআইজি মুকসুদপুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত এলজিইডির সাবেক প্রকৌশলী আব্দুস সাত্তারের পরিবারের নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ দুবাইয়ে এইচবিএম ইকবালের ৭ বিলাসবহুল সম্পত্তি নিয়ে এনবিআরের অনুসন্ধান বরগুনার বেতাগীতে সেই শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বড়লেখায় সিন্ডিকেট ভাঙায় হাকালুকির ‘হাওরখাল’ বিল পুনঃনিলামে, রাজস্ব বাড়ল ৩৮ লাখ

তাড়াইল সদর বাজারে তীব্র যানজটে বাড়ছে জনদুর্ভোগ, ঘটছে দুর্ঘটনা

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজারে অবাধে গড়ে উঠেছে অটোস্ট্যান্ড। প্রতিদিন তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়ছেন সর্বস্তরের মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত বাজারের প্রধান সড়কে লেগে থাকা যানজটে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষের সময় নষ্ট হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে ছোট-বড় দুর্ঘটনা।

গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, তাড়াইল সদর বাজারের এলএসডি রোড, থানার মোড়, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ, এশিয়া ব্যাংক, জাওয়ার রোড, উপজেলা পরিষদ, মাদরাসা মার্কেট ও মেইন রোডে অটোস্ট্যান্ড, মোটরসাইকেল পার্কিং, ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখা এবং যত্রতত্র পণ্যবাহী ট্রাক লোড-আনলোড করার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। নির্দিষ্ট কোনো ট্রাফিক ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীসহ বিভিন্ন স্থান থেকে আসা পথচারীদের দুর্ভোগ বাড়ছে। অন্যদিকে, উপজেলা সদর বাজারে সাপ্তাহিক হাট শনিবার ও মঙ্গলবার হওয়ায় ওই দুই দিন দুর্ভোগের যেন শেষ নেই।

আফতাব মিয়া, বকুল মিয়া ও মাহবুব আলমসহ আরও কয়েকজন ব্যবসায়ী জানান, তাড়াইল সদর বাজারে নির্দিষ্ট কোনো ট্রাফিক ব্যবস্থা না থাকায় প্রতিদিন অটোরিকশার ভিড় জমে। অনেক সময় ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত যানজট লেগে থাকে। তারা এর দ্রুত সমাধান চান।

এ ছাড়া পথচারী আবদুল কাদেরসহ অনেকেই জানান, নির্দিষ্ট কোনো ট্রাফিক ব্যবস্থা না থাকায় চারদিক থেকে আসা যানবাহন এবং রাস্তার ওপর অটোস্ট্যান্ড করে রাখার কারণে তারা প্রতিনিয়ত যানজটের শিকার হচ্ছেন। এ ব্যাপারে তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

এলাকাবাসীর দাবি, বাজারে একটি নির্দিষ্ট ট্রাফিক ব্যবস্থা চালু করা, ফুটপাত দখলমুক্ত করা এবং বাজারের বাইরে অটোস্ট্যান্ড স্থানান্তর করা জরুরি। অবিলম্বে তাড়াইল সদর বাজারের যানজট নিরসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান সর্বস্তরের মানুষ।

তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিজালা আখতার বলেন, তাড়াইল সদর বাজারের যানজট নিরসন ও সাধারণ মানুষের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে ইতিমধ্যে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। সর্বসম্মত সিদ্ধান্তে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বাজারে সব ধরনের পণ্যবাহী ট্রাক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ওই সময়ের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক বাজারে প্রবেশ করলে তা উপজেলা প্রশাসনকে জানানোর জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।

তিনি আরও বলেন, অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

তাড়াইল সদর বাজারে তীব্র যানজটে বাড়ছে জনদুর্ভোগ, ঘটছে দুর্ঘটনা

আপডেট সময় ০২:০০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬