ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক সংশোধিত ইউপি নির্বাচন বিধিমালা চূড়ান্ত, হুমকি-ভয় দেখালে শাস্তি পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর ফরিদপুরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ উদ্বোধন, যাতায়াতে সময় বাঁচবে ৪০ মিনিট ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন
টিআর-কাবিখার ৩৫ লাখ টাকা আত্মসাৎ

সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

টিআর, কাবিখা ও কাবিটা কর্মসূচির প্রকল্পে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে বলে দুদক সচিব সাইদুর রহমান খান নিশ্চিত করেছেন। ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় ২০২৫ সালের ১৪ জুলাই এ-সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছিল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১-২২ থেকে ২০২৩-২৪ অর্থবছরে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় মোট ৩৫৬টি প্রকল্পের মধ্যে ১১টি প্রকল্পের কোনো কাজ না করেই বরাদ্দ করা ৩১ লাখ ৭২ হাজার ৩৩৩ টাকা তুলে নেওয়া হয়। এ ছাড়া আরও চারটি প্রকল্পে নির্ধারিত কাজের তুলনায় কম কাজ করে ৩ লাখ ৩১ হাজার টাকা আত্মসাৎ করা হয়। সব মিলিয়ে পরস্পর যোগসাজশে মোট ৩৫ লাখ ৩ হাজার ৩৩৩ টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে তদন্তে।

চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী, লালমোহন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, তজুমদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়া এবং সংশ্লিষ্ট প্রকল্প সভাপতিসহ মোট ১৮ জন।

আসামিদের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের অভিযোগে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

টিআর-কাবিখার ৩৫ লাখ টাকা আত্মসাৎ

সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

আপডেট সময় ০৯:৫৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬