ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখার তাগিদ রাষ্ট্রপতির মেস থেকে আত্রাইয়ের শিক্ষার্থী সাইমুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার সাবেক রেলওয়ে প্রকৌশলী শাহ আলমের স্মরণে শাহজাহানপুরে দোয়া মাহফিল কুমিল্লার দাউদকান্দিতে প্রাইভেটকারে ১০০ কেজি গাঁজা রেখে পালাল চালক সংকটে দেশ, এমপি-মন্ত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্নই ওঠে না : শফিকুর রহমান পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ৪৭ কোটি টাকার প্রকল্পে বদলে যাবে পৌরবাসীর পানির চিত্র, বাড়ি বাড়ি পৌঁছাবে বিশুদ্ধ পানি জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে: সড়কমন্ত্রী অপহরণের ৩৫ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জের শিশু নাফিজ উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ২ মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরাক-ওমানগামী ফ্লাইট বাতিল করল ইরান

মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরাক-ওমানগামী ফ্লাইট বাতিল করল ইরান

মার্কিন নিষেধাজ্ঞার চাপ বাড়তে থাকায় আঞ্চলিক আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় সমস্যায় পড়েছে ইরান। এর মধ্যে ইরাক ও ওমানগামী সব ফ্লাইট বাতিল করেছে দেশটি। বুধবার (২৩ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়েও এ তথ্য প্রচার করা হয়েছে। তাতে বলা হয়েছে, বুধবার সকাল থেকে ইরান থেকে ইরাক ও ওমানে কোনো ফ্লাইট চলবে না।

এর আগে সোমবার এক সাক্ষাৎকারে ইরানের বিমান চলাচল খাতে আরও চাপ প্রয়োগের ঘোষণা দেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি হুঁশিয়ারি দেন, যেসব দেশ ইরানি বিমান সংস্থাকে জ্বালানি সরবরাহ করবে, অবতরণের সুবিধা দেবে কিংবা তাদের হয়ে টিকিট বিক্রি করবে, তাদের মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বাদ দেওয়ার ঝুঁকি রয়েছে।

ইরানের বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র মাজিদ আখাভান জানান, ইরাকগামী ফ্লাইট অন্য কোনো বিমানবন্দরের মাধ্যমে পরিচালনার উপায় খুঁজছে ইরান।

এদিকে প্রতিবেশী আজারবাইজানগামী ইরানি বিমান সংস্থাগুলোর ফ্লাইটও তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে। আজারবাইজান এয়ারলাইনসের বরাত দিয়ে দেশটির সংবাদপত্র শরক এ তথ্য জানিয়েছে।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান চলাচল খাতে আন্তর্জাতিক যোগাযোগ আরও সংকুচিত হয়ে পড়ছে। ফলে দেশটির আঞ্চলিক বিমান যোগাযোগেও এর প্রভাব পড়তে শুরু করেছে।

সূত্র: আল জাজিরা

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখার তাগিদ রাষ্ট্রপতির

মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরাক-ওমানগামী ফ্লাইট বাতিল করল ইরান

আপডেট সময় ০৩:৫২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬