চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বাসিন্দাদের বাড়ি বাড়ি আর্সেনিকমুক্ত ও বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দিতে প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে একটি পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় ভূগর্ভস্থ পানি পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে পৌরসভার বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্প বাস্তবায়নের জন্য সম্ভাব্য তিনটি স্থান পরিদর্শন করেছেন জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপি। পরিদর্শন শেষে শিগগিরই উপযুক্ত একটি স্থান চূড়ান্ত করে প্রকল্পের কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, পাইলট প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ধাপে ধাপে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সব বাড়িতে আর্সেনিকমুক্ত বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে পৌরবাসীর নিরাপদ পানির চাহিদা পূরণের পাশাপাশি পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকিও কমবে বলে আশা করা হচ্ছে।
স্থান পরিদর্শনকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দুজন নির্বাহী প্রকৌশলী, একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও জেলার প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মো. জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 



















