ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনবিআর কর কমিশনার রাকিবের বিরুদ্ধে ৩২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ দুদকের মামলার পরও বহাল এএসপি, জানেন না এসপি-ডিআইজি মুকসুদপুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত এলজিইডির সাবেক প্রকৌশলী আব্দুস সাত্তারের পরিবারের নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ দুবাইয়ে এইচবিএম ইকবালের ৭ বিলাসবহুল সম্পত্তি নিয়ে এনবিআরের অনুসন্ধান বরগুনার বেতাগীতে সেই শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বড়লেখায় সিন্ডিকেট ভাঙায় হাকালুকির ‘হাওরখাল’ বিল পুনঃনিলামে, রাজস্ব বাড়ল ৩৮ লাখ

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অসাধারণ মানুষ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পাকিস্তান-ভারতসহ আটটি যুদ্ধ তাঁর হস্তক্ষেপে থেমেছে।

এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ‘অসাধারণ মানুষ’ হিসেবে অভিহিত করেন তিনি। ট্রাম্প বলেন, শেহবাজ তাঁকে বলেছেন, তাঁর জন্য ৩ কোটি মানুষের জীবন রক্ষা পেয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্বনেতাদের সামনে ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর, আমার জন্য সম্মানের—আমি আটটি যুদ্ধের মীমাংসা করেছি। এটি করে সেসব দেশের অনেক নেতার প্রিয় মানুষে পরিণত হয়েছি। যুদ্ধগুলোর মীমাংসা করা আমার জন্য ছিল অত্যন্ত সম্মানের।’

শেহবাজ শরিফের কথা বিশেষভাবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী—অসাধারণ মানুষ—বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ৩ কোটি বা তারও বেশি জীবন রক্ষার জন্য ভূমিকা রেখেছেন।’

২০২৫ সালের এপ্রিলে ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। এর জন্য পাকিস্তানি সন্ত্রাসীরা দায়ী—এমন অভিযোগ করে ভারত মে মাসে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর জবাবে পাকিস্তানও ভারতে পাল্টা হামলা চালায়। টানা চার দিন লড়াইয়ের পর ট্রাম্পের হস্তক্ষেপে এটি থামে।

পাকিস্তান ট্রাম্পকে এজন্য কৃতিত্ব দিলেও ভারত দাবি করে, দুই দেশের সরাসরি যোগাযোগের মাধ্যমে সংঘাত থেমেছে।

ট্রাম্প প্রায়ই বলে থাকেন, ভারত ও পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহারের দ্বারপ্রান্তে ছিল। তিনি এগিয়ে না এলে পারমাণবিক হামলায় কোটি কোটি মানুষ প্রাণ হারাতেন বলেও দাবি করেন তিনি।

সূত্র: দ্য ডন

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অসাধারণ মানুষ বললেন ট্রাম্প

আপডেট সময় ০৩:৪২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬