ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ১ লাখ ২৭ হাজার

চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। 

শনিবার (১৪ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে স্থানীয় প্রবাসীদের সঙ্গে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি তথ্য জানান। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, করোনার পর বিগত বছরে স্বল্প সময়ে আমরা সবাই মিলে সুন্দর ও সুষ্ঠভাবে হজের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করেছি।

এসময় তিনি হজ আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে বিশেষ ধন্যবাদ জানান। হজ আয়োজন আরও সুন্দর করার জন্য প্রবাসীদের সঙ্গে এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী।

তিনি প্রবাসীদের দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মানের প্রকল্প হাতে নেওয়া হয়। আগামী ১৬ তারিখে দেশের বিভিন্ন অঞ্চলে নির্মিত ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হবে এবং এ বছর আরও অনেকগুলো মডেল মসজিদ নির্মান সম্পন্ন করা হবে।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধশালী, স্মার্ট দেশে উন্নীত হবে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম ও হজ কাউন্সেলর মো. জহিরুল ইসলাম। এছাড়াও সভায় দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী এবং রিয়াদে বসবাসকারী বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশার ব্যক্তিরা  উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ১ লাখ ২৭ হাজার

আপডেট সময় ১২:৫১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩