২০২৬-২৭ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানের মতবিনিময় সভা টিএসসি কনফারেন্স হলে অদ্য ২০ সেপ্টেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মো. আতিকুর রহমান ও রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর ড. বদিউজ্জামান, কৃষি অনুষদের ডিন প্রফেসর এম. জহুরুল হক, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানী, পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মো. মাসুদুর রহমান, ইএসডিএম অনুষদের ডিন প্রফেসর ড. মো. নুরুল আমিন, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, প্রফেসর ড. সু জাহাঙ্গীর কবির সরকার, প্রফেসর ড. মো. আলমগীর কবির, প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন, প্রফেসর ড. একেএম মোস্তফা আনোয়ার, প্রফেসর ড. তন্বী চন্দ, প্রফেসর ড. আহমেদ পারভেজ, প্রফেসর ড. মো. কামরুল হাসান, প্রফেসর ড. এস. এম. তাওহিদুল ইসলাম, প্রফেসর ড. মো. আবদুল মাসুদ, প্রফেসর ড. গোলাম মুরাদুল বশির, প্রফেসর ড. সাইদুর রহমান, প্রফেসর ড. শামসুজ্জামান সবুজ, প্রফেসর ড. মোহাম্মদ শাহবুবুল আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “এবারই এই বৃহৎ ও গৌরবময় ভর্তি পরীক্ষা আয়োজনের মূল নেতৃত্বে রয়েছে আমাদের বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন পরম আনন্দের ও সম্মানের, ঠিক তেমনি এটি এক বিশাল দায়িত্ব ও চ্যালেঞ্জের। দেশজুড়ে লাখ লাখ ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বপ্ন ও প্রত্যাশা জড়িয়ে থাকে এই পরীক্ষার সঙ্গে। অত্যন্ত স্বচ্ছ, নিখুঁত এবং প্রশ্নাতীত পরীক্ষা উপহার দেওয়া এখন আমাদের প্রধান দায়িত্ব।
“আর এ গুরুদায়িত্ব সফলভাবে সম্পন্ন করা কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন আমাদের শিক্ষক-কর্মকর্তাসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা। বিগত বছরের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আরও বড় পরিসরে আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে।”
তিনি বলেন, “১৯, ২০ ও ২৭ মার্চের ভর্তি পরীক্ষায় প্রত্যেক শিক্ষক-কর্মকর্তাকে দায়িত্বের অংশীদার হতে হবে। আমাদের কাজ করার সক্ষমতা আছে।” তিনি শিক্ষক-কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ মতবিনিময় সভায় বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 























