ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান নিত্যপণ্য ও গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, জরিমানা ৯ লাখ টাকা ক্ষতিকর রাসায়নিক দিয়ে কলা পাকানো, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা গোলাপগঞ্জে নিষিদ্ধ আ.লীগ নেতা বাহার উদ্দিন গ্রেপ্তার সিলেটে সাদাপাথর এক্সপ্রেস বাস থেকে ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১ জবিতে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন আটক আতশবাজি পোড়ালে রোগ সারে, বিজেপি নেত্রীর দাবি ঘিরে বিতর্ক পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ পাঁচ দফা দাবি অবশেষে ঢাকায় ফারহান, দলের সঙ্গে অনুশীলনে হামজা ঘুমন্ত অবস্থায় স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্ত্রী

কর কমিশনার ফখরুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সম্পদ তদন্তের দাবি

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১১:৩৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৫০ বার পড়া হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা ও বর্তমান খুলনা কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য (কর কমিশনার) মোহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি এবং বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি আবেদন জমা দেওয়া হয়েছে।

দুদক চেয়ারম্যান বরাবর এই লিখিত আবেদনটি করেছেন রাজধানীর মিরপুরের বাসিন্দা মোবারক হোসেন খান।

আবেদনে অভিযোগ করা হয়, ২২তম বিসিএস (কর ক্যাডার)-এর এই কর্মকর্তা তার দীর্ঘ কর্মজীবনে সহকারী, উপ-, যুগ্ম ও অতিরিক্ত কর কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে বিপুল আর্থিক সুবিধার বিনিময়ে কর ফাইল নিষ্পত্তি, করদাতাদের অনৈতিক সুবিধা প্রদান এবং রাজস্ব ফাঁকিতে সহায়তা করেছেন।

অভিযোগে মোহাম্মদ ফখরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেনামে বিপুল স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের চিত্র তুলে ধরা হয়।

রাজধানীতে ফ্ল্যাট ও বাড়ি: মিরপুর সেকশন-১২ (ব্লক-বি, রোড-২)-এর ২৫ নম্বর হোল্ডিং ‘শান্তির নীড়’ ভবনে দুটি অভিজাত ফ্ল্যাট এবং ১৫ নম্বর হোল্ডিংয়ে একটি ৫ তলা ভবনে একাধিক ফ্ল্যাটের মালিকানা রয়েছে। এছাড়া মিরপুর-১২-এর সি ব্লকের ৯ ও ১০ নম্বর রোডে পরিবার ও আত্মীয়দের নামে আরও দুটি বাড়ির কথা উল্লেখ করা হয়েছে।

বাণিজ্যিক সম্পত্তি ও ব্যবসা: ধানমন্ডি, গুলশান, বনানী ও মিরপুরে একাধিক বাড়ি, ফ্ল্যাট ও দোকান রয়েছে। গুলশান ডিসিসি মার্কেটে আত্মীয়দের নামে একটি বড় লাগেজের দোকান পরিচালনার অভিযোগও রয়েছে।

বিনিয়োগ ও সম্পদ: নিজ জেলা লক্ষ্মীপুর ও ঢাকায় ভাই, শ্বশুরবাড়ির সদস্য ও আত্মীয়দের নাম ব্যবহার করে জমি, প্লট ও ব্যবসায় অবৈধ অর্থ বিনিয়োগ করা হয়েছে।

বিলাসবহুল জীবনযাপন: ফখরুল ইসলাম ও তার পরিবারের ব্যবহৃত একাধিক বিলাসবহুল গাড়ি এবং জীবনযাত্রার ব্যয় তার বৈধ সরকারি আয়ের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ।

অভিযোগকারী তার আবেদনে উল্লেখ করেন, মোহাম্মদ ফখরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং টিআইএন (TIN) সনদের বিপরীতে ব্যাংক হিসাব ও সম্পদের নিরপেক্ষ তদন্ত পরিচালনা করলে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদের প্রমাণ মিলবে।

সরকারি চাকরি বিধিমালা ও দুর্নীতি দমন আইন অনুযায়ী ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য মোহাম্মদ ফখরুল ইসলামকে কল দিলে তিনি রিসিভ করেননি। পেশাগত শিষ্টাচার অনুসরণ করে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে অভিযোগপত্র-সংবলিত বার্তা প্রদান করে মতামত চাওয়া হলেও তিনি কোনো মতামত ব্যক্ত করেননি। উল্টো এই বিসিএস কর্মকর্তা প্রতিবেদককে হোয়াটসঅ্যাপে ব্লক করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কর কমিশনার ফখরুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সম্পদ তদন্তের দাবি

আপডেট সময় ১১:৩৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬