ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেগমগঞ্জ পাইলট স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টসের অন্যতম ইভেন্ট মার্শাল আর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ৬ জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে বাড়ি বাড়ি জনসচেতনতামূলক কার্যক্রম ফরিদপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় আসামি গ্রেপ্তার কক্সবাজার সমুদ্রসৈকতে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের পরিচ্ছন্নতা অভিযান আত্রাইয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১ হাজার ৭৮৫ জন ডেঙ্গু ঠেকাতে বোয়ালী ইউনিয়নে ঘরে ঘরে সচেতনতার বার্তা ১৭ বছর একই চেয়ারে আবদুল মান্নান, স্ত্রীসহ পরিবারের নামে-বেনামে গড়েছেন সম্পদের পাহাড় ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদে ভেসে উঠল নিখোঁজ শিশুর মরদেহ খাস জমি দখলের অভিযোগে নীলফামারীর ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কক্সবাজার সমুদ্রসৈকতে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের পরিচ্ছন্নতা অভিযান

  • শাহাজাদী সুলতানা
  • আপডেট সময় ০৬:২২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৬ বার পড়া হয়েছে

পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে এবং কক্সবাজার জেলা রোভারের সার্বিক সহযোগিতায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) দুই দিনের শিক্ষা সফর ও বিচ ক্লিনিংয়ের অংশ হিসেবে কক্সবাজার সমুদ্রসৈকতে এ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। শুরুতে কক্সবাজার জেলা রোভার সম্পাদক মো. আব্দুল হামিদ ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামিম আরা, গ্রুপ সম্পাদক অধ্যাপক ফাহমিদা এবং আঞ্চলিক উপকমিশনার (গার্ল ইন স্কাউট) ও রোভার স্কাউট লিডার সাবিনা ইয়াসমিনকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও অধ্যক্ষ অধ্যাপক শামিম আরা।

পরিচ্ছন্নতা অভিযানে ইডেন মহিলা কলেজের রোভার স্কাউট গ্রুপের সদস্যরা সমুদ্রসৈকতের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করেন। একই সঙ্গে সৈকত পরিষ্কার রাখা এবং পরিবেশ দূষণ রোধে পর্যটক ও স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় ইডেন মহিলা কলেজের সকল রোভার স্কাউট লিডার, কক্সবাজার জেলা রোভারের সম্পাদক, ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্য এবং কক্সবাজার জেলা রোভারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সমুদ্রসৈকতের পরিবেশ রক্ষা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও পরিবেশ ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে ইডেন মহিলা কলেজের রোভার স্কাউটরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেগমগঞ্জ পাইলট স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টসের অন্যতম ইভেন্ট মার্শাল আর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কক্সবাজার সমুদ্রসৈকতে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় ০৬:২২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬