ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত মুজিব হত্যাকারীকে হস্তান্তর, জুলাই হ’ত্যা’কারীদের কেন নয়: ভারতকে রিজভী তাড়াইলে ১০ দিন ধরে কিশোর তামিম নিখোঁজ, সন্ধান চায় পরিবার গঙ্গাচড়ায় তিস্তার ভাঙন, সর্বস্ব হারানোর শঙ্কায় ঘর সরাচ্ছেন বাসিন্দারা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত নতুন পে-স্কেলে গ্রেডভেদে বাড়ছে চিকিৎসা, যাতায়াত ও মোবাইল ভাতা সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস জবাবদিহির জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল হাজিরা নিশ্চিতের নির্দেশ জাপানে শতবর্ষীর সংখ্যা রেকর্ড, দীর্ঘ জীবনের রহস্য কী

মুজিব হত্যাকারীকে হস্তান্তর, জুলাই হ’ত্যা’কারীদের কেন নয়: ভারতকে রিজভী

বিরোধী দল সরকারের সমালোচনা করছে, গালাগাল করছে এবং দেশের বাইরে গিয়ে নানা ধরনের বক্তব্য দিচ্ছে—তবু তাদের কেউ গুম হননি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিরোধীদের এমন স্বাধীনতাই গণতান্ত্রিক অধিকারের বহিঃপ্রকাশ।

বুধবার এক সভায় তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ‘বিরোধী দল সমালোচনা করছে, গালাগাল করছে, বাইরে গিয়ে মিথ্যা কথা বলছে। কিন্তু তাদের কেউ গুম হননি। এটাই গণতান্ত্রিক অধিকার।’

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে রিজভী বলেন, একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হলেও তাঁকে সম্মেলনে মূল ভূমিকার পরিবর্তে সাইডলাইনে বসে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি সেখানে যাননি বলে দাবি করেন রিজভী।

শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ভারত হস্তান্তর করতে পারলে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের হস্তান্তরে সমস্যা কোথায়—এমন প্রশ্ন তুলেছেন রিজভী।

শেখ হাসিনাকে ঘিরে একটি চক্র ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন রিজভী। তাঁর ভাষ্য, সামনাসামনি মধুর কথা বলা হলেও আড়ালে শেখ হাসিনাকে ঘিরে ষড়যন্ত্র করা হচ্ছে।

দেশে গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে নানা ধরনের আলোচনা হলেও জ্বালানি আমদানির ক্ষেত্রে সরকারের কোনো কার্পণ্য নেই বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও মানুষের ঘরে চুলা জ্বালিয়ে রাখতে সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

মুজিব হত্যাকারীকে হস্তান্তর, জুলাই হ’ত্যা’কারীদের কেন নয়: ভারতকে রিজভী

আপডেট সময় ০১:০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬