ঢাকা ১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি ‘এই লুকটাও আমার জীবনের একটা গল্প’, ক্যানসার আক্রান্ত সামিয়া আফরিন বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগে চীনের প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলম ও স্টেনোগ্রাফার শহীদুলকে ঘিরে বদলি বাণিজ্য ও ঘুষের অভিযোগ গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ বড়লেখায় অবৈধভাবে টিলা কাটার সময় এক্সকাভেটর আটক ইরানি হামলায় ৪১৭ মার্কিন সেনা আহত, বহু যুদ্ধবিমান ধ্বংস শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব নাসিরউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঋণখেলাপি হওয়ায় পদ হারালেন রিহ্যাব সভাপতি আলী আফজাল

রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের অ্যালামনাই পুনর্মিলনীর রেজিস্ট্রেশন উদ্বোধন

রাজশাহী তথা দেশের অন্যতম শ্রেষ্ঠ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর হেয়ার রোডে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী জনাব মো. মিজানুর রহমান মিনু, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। এছাড়া স্বাগত বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

অনুষ্ঠানে বক্তারা কলেজের গৌরবোজ্জ্বল অতীত, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় কলেজের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির ৫৮তম বর্ষ চলমান থাকায়, আগামী দিনে দেশ ও বিদেশে অবস্থানরত সব প্রাক্তন শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৃহৎ পরিসরে হীরকজয়ন্তী উৎসব আয়োজনের উদ্যোগের কথাও অনুষ্ঠানে ঘোষণা করা হয়।

বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, কলেজটির প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক এবং বিশিষ্ট গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মহামিলনমেলায় পরিণত হয়।

আগামী ২৬ ডিসেম্বর মূল অনুষ্ঠান:

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৬ ডিসেম্বর নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানটি মহাসমারোহে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে যোগ দিতে ইচ্ছুক প্রাক্তন শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের অ্যালামনাই পুনর্মিলনীর রেজিস্ট্রেশন উদ্বোধন

আপডেট সময় ০৮:৪৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬