ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত হলিস্টিক গ্রুপের দুই শত কোটি টাকার প্রতারণা পবিপ্রবিতে গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্সের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই সংসদীয় কমিটি গঠন রেলওয়ের প্রকৌশলী শাহ আলমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দুটি  বিস্ফোরক ও হত্যা মামলার আসামী আল মামুন  অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি : স্বরাষ্ট্রমন্ত্রী ‘নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব ট্রাম্পের বাসা থেকে অফিসের কাজ সামলাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী, শিগগির ফিরবেন কর্মস্থলে

পবিপ্রবিতে গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্সের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

পবিপ্রবিতে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্স’ এর উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অদ্য ৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো: মাহিন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম। সহ-সভাপতি মোছা: আরজুমান ও শাকলাইন মোস্তাক শাকিল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ড. নাজমুল হাসান, ড.রেজাউল ইসলাম,মো: আশিকুর রহমান, সহকারী অধ্যাপক আলী হায়দার,শিক্ষার্থী মো:রোহান সরকার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপ- উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম বলেন, আজ পবিপ্রবি’র ইতিহাসে অত্যন্ত আবেগঘন এবং আনন্দময় দিন। আজ আমরা একদিকে যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাণ – আমাদের নবাগত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিচ্ছি,ঠিক তেমনি আমাদের স্নেহের বিদায়ী শিক্ষার্থীবৃন্দকে অশ্রুসজল নয়নে বিদায় সংবর্ধনা জানাচ্ছি। নবীন দের উদ্দেশ্য প্রধান অতিথি বলেন, তোমরা তীব্র প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার মাধ্যমে উওীর্ণ হয়ে দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ,এই সবুজ চত্বরে পড়ার সুযোগ পেয়েছ। তোমরা মনে রাখবে, বিশ্ববিদ্যালয়ের জীবন কেবল একটি ডিগ্রি অর্জনের জায়গা নয়, এটি নিজেকে নতুন করে চেনার এবং গড়ার ক্ষেএ। তিনি ক্লাসরুমের শিক্ষার পাশাপাশি গবেষণা,সহ শিক্ষা কার্যক্রম ও উদ্ভাবনী কাজে নিজেদের যুক্ত হবার আহ্বান জানান। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, তোমাদের আজকের এই বিদায় কোন স্হায়ী বিচ্ছেদ নয়; বরং এটি তোমাদের জীবনের নতুন দিগন্তে প্রবেশের শুরু। গত কয়েকটি বছর তোমরা এই ক্যাম্পাসের ধুলোবালি,লেকপাড়,ক্লাসরুম আর ল্যাবরেটরিকে আপন করে নিয়েছিলে। তোমাদের মেধা ও শ্রম এ বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করেছে।কর্মক্ষেত্রে তোমাদের সততা,দক্ষতা এবং দেশপ্রেমের ওপরই নির্ভর করবে আমাদের এই প্রিয় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি। তোমাদের হাত ধরেই গড়ে উঠবে জ্ঞানভিওিক, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ।কর্মক্ষেত্রে যেখানেই যাও এই মাটির কথা, এই বিশ্ববিদ্যালয়েরঐতিহ্যের কথা ভুলে যেও না। উল্লেখ্য পবিপ্রবি’র রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর,নওগাঁ ও চাপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের নিয়ে গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্স(G RSA) এ আয়োজন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত

পবিপ্রবিতে গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্সের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

আপডেট সময় ০৮:৪০:২২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬