ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনানীর মার্ভেল ইন ঘিরে পায়েল–জুয়েল–এরশাদ সিন্ডিকেটে হোটেল ‘মার্ভেল ইন’ এ দেহ ব্যবসা ও জুয়ার আসর রূপালী ব্যাংকের পদোন্নতির তালিকায় বিতর্কিত ও ফ্যাসিবাদ ঘনিষ্ঠ কর্মকর্তা আবু হানিফ কুমিল্লার নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মায়ের ইন্তেকাল সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে থাকা সম্পদ জব্দের নির্দেশ ঘুষের অভিযোগ তুলতে গিয়ে সিনিয়র সচিব সালেহ আহমেদের ঘটনাই ফাঁস তালা ভেঙে বসতি, আড়াই–তিন বছর বিল বকেয়া; সংযোগ বিচ্ছিন্নে ‘নিরাপত্তার অজুহাত’ আকিজ সিমেন্টে ১৪৮ কোটি টাকার অনিয়ম কুমিল্লায় নারী উদ্যোক্তাদের স্যানিটারি ন্যাপকিন বিক্রয় বিষয়ক প্রশিক্ষণ রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ নির্বাচিত ঠাকুরগাঁও বাঁধনের ওপর হামলা, সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

ভারতের কাছে হারের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৭ বার পড়া হয়েছে

ভারতের বিপক্ষে নারী এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে আইসিসি আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তির মুখে পড়েছেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। এই অপরাধে তাঁকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তার শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

শনিবারের ম্যাচে ভারত ওপেনার শেফালি ভার্মাকে আউট করার পর তার দিকে প্যাভিলিয়নের নির্দেশক অঙ্গভঙ্গি করেন ফাতিমা সানা। ঘটনাটি আইসিসির আচরণবিধির ধারা ২.৫-এর লঙ্ঘন বলে গণ্য হয়, যা প্রতিপক্ষ ব্যাটারকে আউট করার পর কোনো খেলোয়াড়কে উত্তেজিত বা উস্কানি দিতে পারে এমন কোনো আচরণ বা অঙ্গভঙ্গির ক্ষেত্রে প্রযোজ্য।

ম্যাচ শেষে আইসিসির আন্তর্জাতিক প্যানেল ম্যাচ রেফারি সুপ্রিয়া দাসের দেওয়া এই শাস্তি মেনে নেন সানা। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। গত ২৪ মাসের মধ্যে এটি সানার দ্বিতীয় অপরাধ, যার ফলে তার ঝুলিতে এখন মোট দুটি ডিমেরিট পয়েন্ট জমা হলো।

ওই ম্যাচে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান নারী দল মাত্র ৫৫ রানে গুটিয়ে যায়। জবাবে হারমানপ্রীত কৌরের দল ৭ উইকেটের সহজ জয় তুলে নেয়। ভারতের বিপক্ষে এই হারের পরও পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে। আজ হংকংয়ের বিপক্ষে জয় পেলেই শেষ চার নিশ্চিত করবে ফাতিমা সানা বাহিনী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনানীর মার্ভেল ইন ঘিরে পায়েল–জুয়েল–এরশাদ সিন্ডিকেটে হোটেল ‘মার্ভেল ইন’ এ দেহ ব্যবসা ও জুয়ার আসর

ভারতের কাছে হারের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক

আপডেট সময় ০৬:০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬