ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাসা থেকে অফিসের কাজ সামলাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী, শিগগির ফিরবেন কর্মস্থলে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি নওগাঁয় রাণীনগরে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার-১ ভারতের কাছে হারের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতি দেখে নির্ধারণ হবে ওষুধের দাম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য পাঠিয়েছে এফবিআই মেঘনায় অবৈধ বালু উত্তোলন, কোস্টগার্ডের অভিযানে ৬ ড্রেজার-বলগেট জব্দ স্বর্ণসহ বিভিন্ন পণ্য পাচারে সহযোগিতার অভিযোগ ‘মঈনউদ্দীন লোটাস এর বিরুদ্ধে সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল, খতিয়ে দেখার দাবি রিজভীর মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ-স্যাম্পল বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা

ব্রাহ্মণপাড়া​ পুলিশের বিশেষ অভিযান ৬ জন গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পরিচালিত পৃথক পৃথক বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি, মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ সর্বমোট ০৬ (ছয়) জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে ১০ বোতল ভারতীয় হুইস্কি, ৫০ বোতল স্কাফ সিরাপ এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়,থানার এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারার পলাতক আসামি গাজী মোঃ শাহিন প্রকাশ শাহীন (৩০) (পিতা-মৃত স্বপন মিয়া, সাং-দুলালপুর)-কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।অপর দিকে এসআই (নিঃ) ডি.এম.এ মজিদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১৯৭৪ সালের দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট-এর ১৫(৩) ধারার পলাতক আসামি এবং জিআর ওয়ারেন্টভুক্ত মোঃ এনামুল হক (৪৫) (পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং-নাইঘর)-কে গ্রেফতার করেন।
​এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম ভোররাত ০১:১০ ঘটিকায় ৪নং শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে ১০ (দশ) বোতল ভারতীয় হুইস্কিসহ দুই মাদক কারবারিকে আটক করেন। গ্রেফতারকৃতরা হলো কাজী সারোয়ার (২৮) (সাং-গঙ্গানগর) এবং মোঃ মাহফুজ মিয়া (৩৬) (সাং-মানরা)।
এসআই (নিঃ) মোঃ শামীম হোসেনের নেতৃত্বে শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লাক) এলাকায় অভিযান চালিয়ে জনৈক শাহ আলমের বাড়ির নিকট কাঁচা রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ (পঞ্চাশ) বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) মোঃ শামীম হোসেন ও এএসআই (নিঃ) মোঃ নুর-আল-আহসান ১নং মাধবপুর বাজারের দক্ষিণ পাশে ‘দয়াল ভরসা’ আড়তের সামনে পাকা রাস্তা থেকে ৫০ পিস ইয়াবাসহ মোঃ সজিব মিয়া (২২) (পিতা-আমির হোসেন, সাং-জামতলী)-কে হাতেনাতে গ্রেফতার করেন।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
​গ্রেফতারকৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাসা থেকে অফিসের কাজ সামলাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী, শিগগির ফিরবেন কর্মস্থলে

ব্রাহ্মণপাড়া​ পুলিশের বিশেষ অভিযান ৬ জন গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

আপডেট সময় ০৩:৩১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬