ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযোগের পরও একই বিদেশি স্টেশনে স্বামী-স্ত্রী কুমিল্লা সার্কিট হাউসে উইপোকার উপদ্রব, রাত না কাটিয়েই চলে গেলেন বিরোধীদলীয় উপনেতা নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুমিল্লা মেডিকেলে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন, অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধে কঠোর নির্দেশ শেরেবাংলা নগর বয়েজ হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত আত্রাইয়ের ঐতিহাসিক পতিসর রাস্তার সৌন্দর্যবর্ধনে তাল গাছের চারা রোপণ দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের হুঁশিয়ারি জামায়াত আমিরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ARLCB পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত অধ্যক্ষ পদে পদোন্নতি পাওয়ায় প্রফেসর মো. শাহাদাত হোসেনকে সংবর্ধনা

পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে পূজা,আনন্দশোভাযাত্রা, ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ, সন্ধ্যারতি, নামকীর্তন। ৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের সম্মুখ থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাএায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড.
এ.বি.এম সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান বলেন, হিন্দু পুরাণ অনুযায়ী যখনই পৃথিবীতে অধর্ম,অন্যায়,অত্যাচার এবং নিপীড়ন বেড়ে যায়,তখনি শান্তি প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণ মত্যে আবির্ভূত হন। শ্রীকৃষ্ণের মূল দর্শনই ছিল দুষ্টের দমন ও শিষ্টের পালন ও মানবতাবাদ। তিনি আমাদের শিখিয়েছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা হয়। তাঁর এই অমূল্য বাণী ও জীবন দর্শন শুধু কোন নির্দিষ্ট ধর্মের গন্ডিতে সীমাবদ্ধ নয়, বরং তা সমগ্র মানবজাতির জন্য এক চিরন্তন অনুপ্রেরণার উৎস। তিনি আরও বলেন,বিশ্ববিদ্যালয়ের মন্দিরটি শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়,এটি সবার। কেন্দ্রীয় মন্দিরটি আরো সুন্দর,দৃষ্টিনন্দন ও আধ্যাত্মিক চর্চার এক উম্মুক্ত পরিবেশ হিসেবে গড়ে তুলতে বর্তমান প্রশাসন কাজ করবে। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. গোপাল সাহা, প্রফেসর ড. অনুপ কুমার মণ্ডল, জন্মাষ্টমী উদযাপন কমিটর আহ্বায়ক, ড. রমন কুমার বিশ্বাস, সদস্য সচিব রিপন কুমার শীল, পবিপ্রবি সনাতন সংঘের সভাপতি প্রত্যুষ রায় হৃদয়সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী ছাত্র ছাত্রীরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কংস বধ নাটিকা উপস্থাপন, ভক্তিমূলক গান পরিবেশন করে ।অভিষেকান্তে প্রসাদ বিতরণ করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয় ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযোগের পরও একই বিদেশি স্টেশনে স্বামী-স্ত্রী

পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

আপডেট সময় ০৪:৩৫:২২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬