পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এএনএসভিএম অনুষদের মেইন গেট বা প্রধান ফটকের উদ্বোধন করা হয়। অদ্য ৩ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচন এর মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভায় অনুষদের ডিন অধ্যাপক ড.খন্দকার জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান বলেন, আজ এএনএসভিএম অনুষদের জন্য অত্যন্ত আনন্দের দিন।আজ যে দৃষ্টিনন্দন মেইন গেটটি নির্দিষ্ট সময়ের মধ্যে এবং নির্ধারিত মান বজায় রেখে এ ফটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে।এ সুন্দর স্থাপত্যশৈলী বাস্তবায়নের পেছনে যাদের শ্রম,মেধা ও আন্তরিক প্রচেষ্টা রয়েছে তাদেরকে উপাচার্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, অবিলম্বে এ অনুষদের ছাত্রদের জন্য ৬ তলা আবাসিক হল ও ৬ তলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে। শিক্ষার্থীদের খেলার মাঠের সমস্যাসহ সকল সমস্যা সমাধান করা হবে। মাঠের সংস্কারসহ অবিলম্বে দুটি ব্যাডমিন্টন কোর্ট নির্মাণ করা হবে । সাড়ে ১১টায় প্রধান অতিথি অনুষদীয় পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং একাডেমিক ও প্রশাসনিক ভবনের সম্মুখে গাছের চারা রোপণ করেন। এ উপলক্ষে এক আলোচনা সভায় উপাচার্য বলেন, জলবায়ু পরিবর্তনের এই চ্যালেন্জিং সময়ে আমাদের ক্যাম্পাসকে সবুজ ও পরিবেশবান্ধবরাখা অত্যন্ত জরুরী। আজ আমরা যে বৃক্ষ রোপণ করলাম তা যেমন ক্যাম্পাসকে ছায়া দেবে, তেমনি আজ যে মাছের পোনা অবমুক্ত করলাম,তা আমাদের মৎস্য সম্পদের টেকসই উন্নয়নে প্রতীকী ভূমিকা রাখবে।তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের কাজই হলো প্রকৃতি ও প্রযুক্তির সুষম সমন্বয় ঘটানো। এর আগে সকাল ১০ টায় তিনি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল( আইকিউএসি’র) এর আয়োজনে লেভেল-১,সেমিস্টার- ১ শিক্ষার্থীদের “Develoing The Mindset For successful University Journey”শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য।আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড.মো: নেছারউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড.এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “তোমরা অনেক প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে মেধার স্বাক্ষর রেখে আজ দেশের অন্যতম সেরা একটি অনুষদে ভর্তির সুযোগ পেয়েছ।ভেটেরিনারি মেডিসিন কেবল একটি পেশা নয়,এটি একটি নোবেল প্রফেশন বা মহৎ পেশা। অবলা জীবজন্তুর সেবা করা, দেশের প্রাণীস ম্পদ রক্ষা করা এবং মানুষের জন্য নিরাপদ আমিষের জোগান নিশ্চিত করার এক বিরাট দায়িত্ব এখন তোমাদের কাঁধে অর্পিত হতে যাচ্ছে। এ সেমিনারের মাধ্যমে তোমরা বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন, পড়ালেখার মানদণ্ড এবং তোমাদের ভবিষ্যত সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে, যা তোমাদের আগামী দিনগুলোর পথচলাকে সহজ করবে। তিনি বলেন, তোমরা শুধু ভালো সিজিপিএ অর্জনের পিছনে ছুটবে না, বরং একজন প্রকৃত দক্ষ ভেটেরিনারিয়ান এবং মানবিক গুণসম্পন্ন ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে।বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি,ল্যাবরেটরি এবং গবেষণাগারের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। দক্ষিণা ঞ্চলের এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠকে আমরা আন্তর্জাতিক মানের একটি গবেষণাভিওিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ অনুষদের সার্বিক উন্নয়নে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।তিনি বলেন, জীবনের চূড়ান্ত লক্ষ্য নির্ধারণের এখনি সবচেয়ে উর্বর সময়।সাফল্য কোন আকস্মিক ঘটনা নয়,এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ার প্রথম শর্ত হলো তোমার মানসিকতা বা মাইন্ডসেট।এ মাইন্ডসেট দু প্রকার ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট।ফিক্সড মাইন্ডসেটের মানুষ মনে করে মানুষের মেধা বা যোগ্যতা সীমিত।একজন সফল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জীবনের মূল দর্শন হওয়া উচিত গ্রোথ মাইন্ডসেট। তোমাকে বিশ্বাস করতে হবে যে,কঠোর পরিশ্রম,সঠিক কৌশল এবং শেখার তীব্র আকাঙ্ক্ষার মাধ্যমে যে কোন কঠিন পরিস্থিতি বা নতুন দক্ষতাকে জয় করা সম্ভব। এ বিশ্ববিদ্যালয়ে তোমাদের কেবল ক্লাসরুমের চার দেয়ালে সীমাবদ্ধ রাখলে চলবে না ;আমরা চাই তোমারা আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ এবং ভবিষ্যৎ গবেষক হিসেবে নিজেদের গড়ে তুলতে এবং আমরা এ বিশ্ববিদ্যালয় কে ছাত্রকেন্দ্রীক হিসেবে গড়ে তুলতে চাই । দুপুর ১২ টায় ২০২৫-২৬ শেসনে স্নাতক লেভেল-১,সেমিস্টার-১ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষদীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।অধ্যাপক ড.আহসানুর রেজার সভাপতিত্বে এবং শিক্ষার্থী সুজন মৃধা হাং ও আতকিয়া সানজিদা নোভার উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান,আইকিউএসসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো:নেছারউদ্দিন আহমেদ, অনুষদীয় ডিন অধ্যাপক ড. খন্দকার জাহাঙ্গীর আলম , অধ্যাপক মোসাম্মৎ কুলসুম বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী মারিন দেওয়ান,আরাফ আলম দিগন্ত, মাসতুরা ইতি,আকলাক আলম সাজিত প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রকৌশলী ইন্জিনিয়ার ইউনুছ শরীফ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ, উপাচার্যের একান্ত সচিব কৃষিবিদ আরিফুর রহমান, উপ পরিচালক খায়রুল বাশার মিয়াসহ শিক্ষক,কর্মকর্তা,শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় ০৫:০০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- ৫০৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























