ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়োগের আগেই প্রশ্ন, পেছনে পুরোনো অভিযোগ চট্টগ্রাম বিআরটিএতে রাজস্ব কর্মকর্তা সলিম উল্যাহর সিন্ডিকেটের দাপট ইমরান খান ও তার স্ত্রীকে একাকী কারাবন্দী না রাখার নির্দেশ হাইকোর্টের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতি অনুসন্ধানে দুদক ১৭ কোটি টাকার লিফট কেনা হচ্ছে ৪৯ কোটিতে কুমিল্লায় আলোচনা, কবিতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় কবিকে স্মরণ পটুয়াখালীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাকসাম ইউএনও’র সঙ্গে নবাব ফয়জুন্নেসা ফাউন্ডেশনের মতবিনিময় সভা গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার তরুনদের মাদক থেকে দূরে থাকতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১২টি চোরাই মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ১২টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের টাপ্পু গ্রামের বড় টাপ্পু এলাকায় অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা যায়, তেলকুপি থেকে কানসাটের দিকে যাওয়ার সময় এক মোটরসাইকেল আরোহী বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে প্রায় ৫০ গজ দূরে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করে ভারতীয় বিভিন্ন মডেলের ১২টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন উদ্ধার করেন। একই সঙ্গে Honda-100 cc মোটরসাইকেলটি জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের সিজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিয়োগের আগেই প্রশ্ন, পেছনে পুরোনো অভিযোগ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১২টি চোরাই মোবাইল জব্দ

আপডেট সময় ১২:০১:৫২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬