কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডাকাতি মামলার তিন আসামি, চুরি মামলার একজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন রয়েছেন। এ সময় একটি লোহার তৈরি চাপাতি, একটি এসএসের দামা ও একটি লোহার রড জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিক-নির্দেশনায় সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানে চার কেজি গাঁজাসহ পটুয়াখালীর দুমকি থানার মুরাদিয়া এলাকার আব্দুস সাত্তার মৃধা (৪৬)কে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ডাকাতি মামলায় দাউদকান্দি পৌরসভার তালতলী মধ্যপাড়া এলাকার ফরহাদ (২৮), দক্ষিণ সতানন্দি এলাকার মো. জাহিদ হাসান (২৭) এবং তুজারভাঙ্গা কেডিসি এলাকার মো. সোহেল ওরফে হিটলার (২৮)কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি লোহার চাপাতি, একটি এসএসের দামা ও একটি লোহার রড জব্দ করা হয়।
চুরি মামলায় দাউদকান্দির সবজিকান্দি বাঘবাড়ী এলাকার মো. নাঈমুর রহমান (২৫) এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে দুর্গাপুর এলাকার মো. সফিউল বশর (৪০) ও বেলানগর এলাকার মো. বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা 





















