ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্কের অভিযোগ: ভোলা সরকারি কলেজের প্রভাষক শুভ্রদেব ওএসডি কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ প্রসূতির মৃত্যুর ঘটনায় স্বজন-এলাকাবাসীর বিক্ষোভ, তদন্তের আশ্বাস ইউএনওর কালুখালীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাবার মৃত্যুর পর প্রথম গোল মেসির, আকাশের দিকে তাকিয়ে করলেন উদযাপন সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে বৃক্ষ রোপন ও পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজৈরে ইয়াছিন মোল্লা কে অপহরণ ও ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি ৩ জন আটক সারের ভর্তুকির টাকায় বছরে দুই পদ্মা সেতু নির্মাণ সম্ভব: আব্দুল মতিন

ইউক্রেনের রাজধানীতে রাতভর রুশ মিসাইল-ড্রোন হামলা, নিহত ১৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এতে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, হাইপারসনিক মিসাইল ও ড্রোন ব্যবহার করেছে তারা। রুশদের চালানো এ হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা বৃহস্পতিবার (২০ আগস্ট) জানিয়েছে, রাশিয়ার হামলায় আরও ৩৩ জন আহত হয়েছেন। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া কয়েক ডজন ব্যালিস্টিক, ক্রুজ এবং হাইপারসনিক মিসাইল ছুড়েছে। এর সঙ্গে হামলায় তারা ১৬৮টি ড্রোনও ব্যবহার করেছে।

বিমানবাহিনী বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ১৪৫টি ড্রোন ও বেশিরভাগ ক্রুজ মিসাইল প্রতিহত করা হয়েছে। কিন্তু ব্যালিস্টিক মিসাইলগুলোর মধ্যে একটিও আটকানো সম্ভব হয়নি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় এই হতাহতের ঘটনা ঘটেছে। তিনি মিত্র দেশগুলোকে তাদের সহায়তার আবেদন জানিয়েছেন।

অপরদিকে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো ধ্বংস হয়ে যাওয়া একটি ভবনের সামনে দাঁড়িয়ে বলেছেন, “আমাদের গোলাবারুদ, মিসাইল প্রতিরোধী ব্যবস্থা এবং মিত্রদের কাছ থেকে সহায়তা প্রয়োজন। ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা আরও জানিয়েছে, গতকাল রাতের হামলায় শিশুদের একটি হাতপাতাল ও স্কুলকে টার্গেট করা হয়েছে। এতে এ দুটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেন গত কয়েক মাস ধরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অভাবে ভুগছে। এতে করে তারা ব্যালিস্টিক মিসাইলগুলো প্রতিহত করতে পারছে না। এসব ব্যালিস্টিক মিসাইল প্রতিহতে প্রয়োজন শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। জেলেনস্কি কিছুদিন আগে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের মাত্র পাঁচ শতাংশ তাদের দেয় তাহলে রাশিয়াকে আটকে দেওয়া সম্ভব হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ইউক্রেনের রাজধানীতে রাতভর রুশ মিসাইল-ড্রোন হামলা, নিহত ১৩

আপডেট সময় ০৪:২০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬