রাজবাড়ীর কালুখালী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী আফিসার (ইউএনও) এস এম রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার এর নিজস্ব অফিস কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ নবাগত ইউএনও কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি রফিকুল ইসলাম আতিক, সাংগঠনিক সম্পাদক মো: শাহজালাল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু তালেব, ধর্মীয় সম্পাদক মো: লোকমান হোসেন, কোষাধক্ষ্য মো: সিদ্দিক খলিফা, প্রবাসী কল্যাণ সম্পাদক মো: রেজাউল করিম, মো: রাজীব প্রভাষক পন্ডিত কাজী আবুল হোসেন কলেজ।
বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি রুবেল ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক মো: আবু তালেব মোল্লা, বিএনপি নেতা আব্দুর রশিদ মন্ডল, মোঃ শফিকুল ইসলাম, বোয়ালিয়া ইউনিয়ন যুবদল সভাপতি মো: জাহাঙ্গীর সরদার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিঠু, জেলা চালক দলের সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, ইউনিয়ন ছাত্রদল নেতা আশিক জোয়ারদারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নবাগত ইউএনও এস এম রেজাউল করিম কালুখালী উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আনোয়ারুল ইসলাম-স্টাফ রিপোর্টার 




















