ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী ভিডিও কলে স্বামীকে রেখে গলায় ফাঁস নিলেন গৃহবধূ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন প্রধানমন্ত্রীর কলা ঝুলিয়ে রাখলে কেন বেশি দিন ভালো থাকে? বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্কের অভিযোগ: ভোলা সরকারি কলেজের প্রভাষক শুভ্রদেব ওএসডি কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ প্রসূতির মৃত্যুর ঘটনায় স্বজন-এলাকাবাসীর বিক্ষোভ, তদন্তের আশ্বাস ইউএনওর কালুখালীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাবার মৃত্যুর পর প্রথম গোল মেসির, আকাশের দিকে তাকিয়ে করলেন উদযাপন

শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্কের অভিযোগ: ভোলা সরকারি কলেজের প্রভাষক শুভ্রদেব ওএসডি

  • রিয়াজ ফরাজী 
  • আপডেট সময় ০৫:৩৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৫০৮ বার পড়া হয়েছে
ভোলা সরকারি কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের প্রভাষক শুভ্রদেব সূত্রধরকে এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগের পর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে তাঁকে ভোলা সরকারি কলেজ থেকে সরিয়ে নাটোরের আব্দুলপুর সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের এক আদেশে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখার উপসচিব ড. জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি করা হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রভাষক শুভ্রদেব সূত্রধরকে আগামী ২৩ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্ণ থেকে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
এর আগে ভোলা সরকারি কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের ওই শিক্ষকের বিরুদ্ধে একই বিভাগের এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। অভিযোগের পর বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানানো হয়।
এ নিয়ে গত ১৭ আগস্ট ‘শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্ক, অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপরই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি সামনে আসে।
শুভ্রদেব সূত্রধরকে ওএসডি করে আব্দুলপুর সরকারি কলেজে সংযুক্ত করার বিষয়টি ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের ক্ষেত্রে পেশাগত নৈতিকতা ও শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অভিযোগ ওঠার পর তদন্তের মাধ্যমে বিষয়টি যাচাই করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রভাষক শুভ্রদেব সূত্রধরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী

শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্কের অভিযোগ: ভোলা সরকারি কলেজের প্রভাষক শুভ্রদেব ওএসডি

আপডেট সময় ০৫:৩৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬