ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন প্রধানমন্ত্রীর কলা ঝুলিয়ে রাখলে কেন বেশি দিন ভালো থাকে? বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্কের অভিযোগ: ভোলা সরকারি কলেজের প্রভাষক শুভ্রদেব ওএসডি কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ প্রসূতির মৃত্যুর ঘটনায় স্বজন-এলাকাবাসীর বিক্ষোভ, তদন্তের আশ্বাস ইউএনওর কালুখালীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাবার মৃত্যুর পর প্রথম গোল মেসির, আকাশের দিকে তাকিয়ে করলেন উদযাপন সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে বৃক্ষ রোপন ও পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালুখালীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের রায়পুর কে এস এম একাডেমিতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে রায়পুর কে এস এম একাডেমি মাঠে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
উত্তেজনাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে নবম শ্রেণি ৪টি এবং দশম শ্রেণি ৫টি গোল করে। ফলে ৫-৪ গোলে জয় পেয়ে দশম শ্রেণি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলাটি উপভোগ করেন এলাকার বিপুলসংখ্যক মানুষ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। পুরো আয়োজন ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর কে এস এম একাডেমির সভাপতি ও কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কে. এম. আইনুল হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল মিয়া,  সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শফিক আহমেদ, মাঝবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান মন্ডল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম এবং ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফরিদ আহমেদ, রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিমনসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় রায়পুর কে এস এম একাডেমির (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. রায়হান উদ্দিন কুতুব, প্রতিষ্ঠাতা শিক্ষক ও সহকারী প্রধান মোঃ জয়নাল আবেদীন, সহকারী শিক্ষক মাসুদ রানা, নির্মলেন্দু সরকার, ইউনুস আলী, মো. কোরবান আলী, শিউলি ইয়াসমিন, জেসমিন নাহার ও ফেরদৌসী খাতুনসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী দল দশম শ্রেণির খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি, শারীরিক ও মানসিক বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

কালুখালীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬