ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে

আওয়ামীপন্থি প্রকৌশলী নিমিতোষ ওঝার হাতে প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্ব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেপিআই ঘোষণার মাত্র দেড় মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেলেন আওয়ামীপন্থি প্রকৌশলী নিমিতোষ ওঝা।গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী হিসেবে গত ২ আগস্ট তাকে বদলি করা হয়। এর আগে দীর্ঘদিন তিনি ফরিদপুরের গণপূর্ত অফিসে দায়িত্ব পালন করেন তিনি। যে বাড়িতে স্ত্রী-কন্যাসহ বসবাস করেন প্রধানমন্ত্রী, সেই বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব সাবেক ছাত্রলীগ কর্মী আওয়ামীপন্থি প্রকৌশলী পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন বিএনপির একাধিক সিনিয়র নেতা।

পিডব্লিউডির ওয়েবসাইট থেকে পাওয়া নিমিতোষ ওঝার তথ্য।

খোঁজ নিয়ে জানা যায়, গুলশান নর্থ অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে স্ত্রী ও কন্যাসহ বসবাস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১৬ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা-৩ শাখা থেকে জারি করা এক আদেশে প্রধানমন্ত্রীর গুলশানের এই ব্যক্তিগত বাসভবনটিকে আনুষ্ঠানিকভাবে ‘বিশেষ শ্রেণির’ কেপিআই হিসেবে ঘোষণা করা হয়। তবে কেপিআই ঘোষণার দেড় মাসের মাথায় গত ২ আগস্ট, ফরিদপুর গণপূর্ত বিভাগে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত নিমিতোষ ওঝাকে ঢাকা গণপূর্ত রক্ষণাবেক্ষণ উপ-বিভাগ-২ (শাখা-১)-এ বদলি করা হয়। এই শাখার প্রত্যক্ষ রক্ষণাবেক্ষণেই রয়েছে প্রধানমন্ত্রীর বাসভবন।

বদলির প্রজ্ঞাপন। ছবি: এশিয়া পোস্ট
বদলির প্রজ্ঞাপন

নিমিতোষ ওঝার ফেসবুক প্রোফাইল পর্যালোচনা ও অনুসন্ধানে দেখা যায়, গোপালগঞ্জের বাসিন্দা নিমিতোষ সরকারি বঙ্গবন্ধু কলেজে লেখাপড়ার সময় ছিলেন ছাত্রলীগের পদধারী নেতা। চাকরিজীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন ফরিদপুর গণপূর্ত কার্যালয়ে। সরকারি চাকরি করেও ফেসবুকে আওয়ামী লীগের কর্মীর মতো পোস্ট করতেন তিনি।

শেখ রাসেল পৌর শিশু পার্ক থেকে তোলা ছবি।
শেখ রাসেল পৌর শিশু পার্ক থেকে তোলা ছবি

ফেসবুক যাচাই করে তার তিনটি আইডি খুঁজে পাওয়া যায়। এতে দেখা যায়, তিনি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন বিষয়ে পোস্ট দিতেন এবং শেয়ার দিতেন। এ ছাড়া বঙ্গবন্ধু ‘ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

নিমিতোষ ওঝার ফেসবুক পোস্ট।
নিমিতোষ ওঝার ফেসবুক পোস্ট

গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, সংস্থাটির ইতিহাসে সম্প্রতি প্রথমবারের মতো লটারির মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের বদলি প্রক্রিয়া শুরু করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে অভিযোগ উঠেছে, এই লটারি প্রক্রিয়ার সুযোগ নিয়ে বা নীতিগত ফাঁকফোকর ব্যবহার করে স্পর্শকাতর ও জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর দেখভালের দায়িত্বে বিগত সরকারের দলীয় রাজনৈতিক অনুসারীদের পদায়ন করা হচ্ছে।

নিমিতোষ ওঝা বলেন, আমার বাড়ি গোপালগঞ্জ; এটা তো হাইড (গোপন) করার জিনিস না। তবে আমি ছাত্রলীগ করতাম না। তা ছাড়া আমার বদলি হয়েছে লটারির মাধ্যমে, এটা আমার হাতে না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, এই পোস্টিং বা কোনো বিষয় এখনও তিনি শোনেননি। জানার পরে বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত রিসিভ করেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আওয়ামীপন্থি প্রকৌশলী নিমিতোষ ওঝার হাতে প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্ব

আপডেট সময় ০১:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬