ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অডিও ফাঁসের পর সুর বদলে ‘পা ধরতে’ চান কর্মচারী “বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির অভিযোগে তদন্তে দুদক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ ৩০ দিনের মধ্যেই অন্য বিভাগে পদায়ন নদীবন্দর শাখার সাবেক কর্মকর্তা আরিফ উদ্দিনের এমপির স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকার ঋণ নেওয়ার চেষ্টা অভিযোগের কেন্দ্রে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক আকতার জাহান কাঁকন রেলওয়ে পূর্বাঞ্চলে ঠিকাদার অ্যাসোসিয়েশনের কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক ইউসুফের অঢেল সম্পদের পাহাড় ইউএইচএফ টেন্ডারে ‘মটোরোলা ফাঁদ’ বিপাকে ডিপিডিসি ময়মনসিংহের ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে ‘ঘর বাণিজ্যের’ অভিযোগ

ব্রাহ্মণপাড়া পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর করুণ মৃত্যু

​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে জাকিয়া আক্তার নামের ১৮ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার নাইঘর নোয়াপাড়া গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
​নিহত জাকিয়া আক্তার নাইঘর নোয়াপাড়া গ্রামের ফজলু মিয়ার নাতি ও পেশায় টাইলস মিস্ত্রি জুয়েল মিয়ার মেয়ে।
​পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে শিশু জাকিয়া বাড়ীর আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে তাকে আর দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে বাড়ীর পাশের পুকুরে শিশুটির দেহ ভাসতে দেখা যায়। সেখান থেকে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জাকিয়াকে মৃত ঘোষণা করেন।
​একমাত্র অবোধ কন্যাসন্তানের এই অকাল ও আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিষ্পাপ শিশুটির মর্মান্তিক এই বিদায়ে পুরো নাইঘর নোয়াপাড়া এলাকায় শোকের মাতম চলছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অডিও ফাঁসের পর সুর বদলে ‘পা ধরতে’ চান কর্মচারী

ব্রাহ্মণপাড়া পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর করুণ মৃত্যু

আপডেট সময় ১২:২৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬