ঢাকা ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান নিত্যপণ্য ও গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, জরিমানা ৯ লাখ টাকা ক্ষতিকর রাসায়নিক দিয়ে কলা পাকানো, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা গোলাপগঞ্জে নিষিদ্ধ আ.লীগ নেতা বাহার উদ্দিন গ্রেপ্তার সিলেটে সাদাপাথর এক্সপ্রেস বাস থেকে ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১ জবিতে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন আটক আতশবাজি পোড়ালে রোগ সারে, বিজেপি নেত্রীর দাবি ঘিরে বিতর্ক পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ পাঁচ দফা দাবি অবশেষে ঢাকায় ফারহান, দলের সঙ্গে অনুশীলনে হামজা ঘুমন্ত অবস্থায় স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্ত্রী

পবিপ্রবি’র গবেষকদের উদ্যোগে জলবায়ু অভিযোজন ও খাদ্য নিরাপত্তা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে “Adaptive Delta management for a climate Resident agriculture and food usecurity in South Central and Southwest coastal Bangladesh” (ADM-CRAFT) শীর্ষক প্রকল্পের ইন্সেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। গতকাল ১৯ জুলাই দিনব্যাপী এ ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী অডিটরিয়ামে। উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস -চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান।প্রধান অতিথির বক্তব্যে এস এম হেমায়েত জাহান বলেন, “জলবায়ু অভিঘাত নিয়ন্ত্রণে অভিযোজন জোড়দার করার কোন বিকল্প নেই। টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা ভিওিক কার্যক্রম এবং সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করতে হবে। সেমিনারে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো:রেজাউল করিম। জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধির ক্ষেএে তিনি কৃষক, বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ বিভাগ ও এনজিওকে একত্রে কাজ করার গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.মো:হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. মো: নুরনবী, পবিপ্রবি’র ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ। বিশেষ অতিথিগণ বক্তব্যে উক্ত প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। নেদারল্যান্ড এম্বাসি, ঢাকার ডেলিগেটেড প্রতিনিধি নীলচে কিলেন গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কি নোট প্রেজেন্টেশন ও সভাপতিত্ব করেন প্রকল্পের পরিচালক এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো:ইকতিয়ার উদ্দিন। উক্ত ওয়ার্কশপে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

পবিপ্রবি’র গবেষকদের উদ্যোগে জলবায়ু অভিযোজন ও খাদ্য নিরাপত্তা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:৩৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬