ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

মৌলভীবাজারের বড়লেখায় এক‌ দিনের ব্যবধানে প্রবাসে ২ প্রবাসীর মৃত্যু,পরিবারের শোকের মাতম 

মৌলভীবাজারের  বড়লেখায় এক‌ই দিনে প্রবাসে ২ প্রবাসীর মৃত্যু, পরিবারের শোকের মাতম ব‌ইছে, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই প্রবাসীর বাড়ী বড়লেখা পৌরসভাধীন, এদের মধ্যে ইটালী প্রবাসী ফখরুল ইসলাম ইয়াকুবনগর এবং কাতার প্রবাসী জাকির আহমদের বাড়ি মুড়িরগুল গ্রামে।
পরিবার সহ বিভিন্ন সুত্রে জানা গেছে
ভাগ্যের নির্মম পরিহাসে বাড়ী ফেরা আর হলো না বড়লেখার ইতালি প্রবাসী ফখরুল ইসলামের। আকাশপথেই থেমে গেল একটি স্বপ্নময় জীবনের যাত্রা। টগবগে উদ্যমী যুবক ফখরুল ইসলাম বড়লেখা পৌরশহরের মহুবন্দ গ্রামের আব্দুল অকিদের ছেলে। ইতালি থেকে বাংলাদেশে ফেরার পথে বিমানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জর্জিয়ায় জরুরি অবতরণ করে তুর্কি বিমানটি। সেখানেই দেওয়া হয় চিকিৎসা; কিন্তু সোমবার (১৪ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রেমিট্যান্সযোদ্ধা ফখরুল ইসলাম।
অপরদিকে,  ১৫ জুলাই কাতার প্রবাসী মুড়িরগুলের বাসিন্দা জাকির আহমেদ চৌধুরী হঠাৎ শারীরিক অসুস্থতায় মারা গেছেন।
দুই প্রবাসীর আকস্মিক মৃত্যুর খবরে নিজ এলাকায় নেমে আসে শোকের ছায়া। বাড়িতে বাবা-মা ও আত্মীয়স্বজনের মাতমে বাতাস ভারি হয়ে উঠেছে। স্বজনরা তাদের লাশের অপেক্ষায় প্রহর গুনছেন। তারা দ্রুত লাশ দেশে নিয়ে আসার ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহযোগিতা কামনা করছেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

মৌলভীবাজারের বড়লেখায় এক‌ দিনের ব্যবধানে প্রবাসে ২ প্রবাসীর মৃত্যু,পরিবারের শোকের মাতম 

আপডেট সময় ১১:৩৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬