মৌলভীবাজারের বড়লেখায় একই দিনে প্রবাসে ২ প্রবাসীর মৃত্যু, পরিবারের শোকের মাতম বইছে, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই প্রবাসীর বাড়ী বড়লেখা পৌরসভাধীন, এদের মধ্যে ইটালী প্রবাসী ফখরুল ইসলাম ইয়াকুবনগর এবং কাতার প্রবাসী জাকির আহমদের বাড়ি মুড়িরগুল গ্রামে।
পরিবার সহ বিভিন্ন সুত্রে জানা গেছে
ভাগ্যের নির্মম পরিহাসে বাড়ী ফেরা আর হলো না বড়লেখার ইতালি প্রবাসী ফখরুল ইসলামের। আকাশপথেই থেমে গেল একটি স্বপ্নময় জীবনের যাত্রা। টগবগে উদ্যমী যুবক ফখরুল ইসলাম বড়লেখা পৌরশহরের মহুবন্দ গ্রামের আব্দুল অকিদের ছেলে। ইতালি থেকে বাংলাদেশে ফেরার পথে বিমানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জর্জিয়ায় জরুরি অবতরণ করে তুর্কি বিমানটি। সেখানেই দেওয়া হয় চিকিৎসা; কিন্তু সোমবার (১৪ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রেমিট্যান্সযোদ্ধা ফখরুল ইসলাম।
অপরদিকে, ১৫ জুলাই কাতার প্রবাসী মুড়িরগুলের বাসিন্দা জাকির আহমেদ চৌধুরী হঠাৎ শারীরিক অসুস্থতায় মারা গেছেন।
দুই প্রবাসীর আকস্মিক মৃত্যুর খবরে নিজ এলাকায় নেমে আসে শোকের ছায়া। বাড়িতে বাবা-মা ও আত্মীয়স্বজনের মাতমে বাতাস ভারি হয়ে উঠেছে। স্বজনরা তাদের লাশের অপেক্ষায় প্রহর গুনছেন। তারা দ্রুত লাশ দেশে নিয়ে আসার ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহযোগিতা কামনা করছেন।
আজাদ বাহার জামালী, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 




















