ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবশেষে মাঠে গড়াচ্ছে ‘ফিনালিসিমা’, মুখোমুখি মেসি-ইয়ামাল দেশের জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ আত্রাইয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নি’হ’ত, আহত ২ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা গ্রিন কার্ডের জন্য লাখ ডলার ফি নেয়ার পরিকল্পনা ট্রাম্পের, বড় পরিবর্তনের ইঙ্গিত আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নুরুন নেওয়াজের বিরুদ্ধে ঋণ জালিয়াতির অভিযোগ আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে উত্তরায় বাসচাপায় ২ সাংবাদিক নিহত জুলাইয়ের ১৪ দিনেই দেশে এলো ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স 

আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে উত্তরায় বাসচাপায় ২ সাংবাদিক নিহত

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ফুটবল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর।

জানা গেছে, ম্যাচ দেখে মোটরসাইকেলে উত্তরার জসীমউদ্দীন মোড় থেকে রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি মোহাম্মদ খালিদ মুনসুর জানান, দুর্ঘটনার কারণ এবং জড়িত বাসটি শনাক্তে কাজ করছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে মাঠে গড়াচ্ছে ‘ফিনালিসিমা’, মুখোমুখি মেসি-ইয়ামাল

আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে উত্তরায় বাসচাপায় ২ সাংবাদিক নিহত

আপডেট সময় ০১:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬