ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

বিশ্বকাপের তৃতীয় ফাইনালে মেসি, যে কীর্তি আছে কেবল আর একজনের

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১১:২৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৫২২ বার পড়া হয়েছে

বিশ্বকাপের চতুর্থ ট্রফি জয়ের খুব কাছে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বেব টানা দ্বিতীয় ফাইনাল খেলতে যাচ্ছে তারা। চার আসরে এনিয়ে তৃতীয়বার ফাইনালে অংশ নেবে আলবিসেলেস্তেরা। মানে মেসি খেলবেন তার ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল।

আগামী রোববার স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ খেলতে নামলেই মেসি অনন্য এক কীর্তি গড়বেন, যা আছে কেবল আর একজনের। ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি। অন্যজন কে? কাফু।

মেসির প্রথম ফাইনাল ছিল ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে। ওইবার তার স্বপ্ন ভেঙে দেয় জার্মানি। ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে তার দল হেরে যায়। একটুর জন্য হাতছাড়া হয় অধরা ট্রফি।

কাতারে আট বছর পর অন্য সতীর্থদের নিয়ে কোমর বেঁধে নামেন মেসি। সৌদি আরবের কাছে হার দিয়ে ওই আসর শুরু করলেও চমৎকারিত্ব দেখান তিনি। একে একে সব বাধা পেরিয়ে ট্রফিও জেতেন মেসি। ফ্রান্সের বিপক্ষে অবিস্মরণীয় ফাইনালে ৩-৩ গোলে সমতার পর টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ওই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

৩৯ বছর বয়সী মেসি এবার তৃতীয় বিশ্বকাপ খেলতে নামবেন। চলতি বিশ্বকাপে আট গোল করে গোল্ডেন বুটের দৌড়ে তিনি। ইংলিশদের বিপক্ষে দুটি অ্যাসিস্টে ২-১ ব্যবধানে জয়ে ভূমিকা রাখেন। রোববার মাঠে নামলে মেসি ব্রাজিলিয়ান কাফুর সঙ্গে একটি রেকর্ডে ভাগ বসাবেন।

লিজেন্ডারি ব্রাজিলিয়ান ফুলব্যাক ১৯৯৪ সালে শিরোপা জয়ের পথে প্রথম ফাইনাল খেলেন। পেনাল্টিতে ইতালিকে হারায় তারা। তবে মেসি কাফুর একটি রেকর্ডে ভাগ বসাতে পারছেন না। ব্রাজিলিয়ান সাবেক তারকা টানা তিনটি ফাইনালে খেলেছেন, পরে ১৯৯৮ ও ২০০২ সালে। নিজের দ্বিতীয় ফাইনালে জিততে না পারলেও বাকি দুটিতে সফল ছিলেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

বিশ্বকাপের তৃতীয় ফাইনালে মেসি, যে কীর্তি আছে কেবল আর একজনের

আপডেট সময় ১১:২৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬