ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক

আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৫০৪ বার পড়া হয়েছে

রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগ এনে শিরোপাধারী আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দিতে অনলাইনে একটি আবেদন করা হয়েছে। আবেদনে ৭৮ লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন। আজ রাত ১টায় ইংল্যান্ডের বিপক্ষে এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের আগে এ আবেদনে অবশ্য কেউ সাড়া দেয়নি। সেমিফাইনাল পর্যন্ত আসতে আর্জেন্টিনা ৫টি দলকে হারিয়েছে। ৩৯ বছর বয়সী লিওনেল মেসির একক নৈপূণ্যেই শিরোপা ধরে রাখার লড়াইয়ে এগিয়ে যাচ্ছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে নকআউট পবে মিশর ও সুইজারল্যান্ডের বিপক্ষে পাওয়া আর্জেন্টিনার সবশেষ দুটি জয় নিয়ে অনলাইনে অফলাইনে তুমুল আলোচনা হচ্ছে।

অনেকেই আর্জেন্টিনার প্রতি রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসি গুরুতর ফাউল করলেও তাকে কোনো কার্ড দেখানো হয়নি বলেও অভিযোগ অনেকের।
সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদন বলা হয়, আর্জেন্টিনাআউটডটকম নামে একটি প্লাটফর্ম থেকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিস্কারের প্রচারণা চালানো হচ্ছে। প্রচারণামূলক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি স্পষ্ট যে ফিফা এবং রেফারিরা লিওনেল মেসি ও আর্জেন্টিনার প্রতি পক্ষপাতদুষ্ট।

বিজয়ী যখন আগেই ঠিক করা হয়ে গেছে, তখন বাকি বিশ্বের প্রতিযোগিতা করার কী দরকার? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বের করে দিন এবং অন্য সবাইকে একটি ন্যায্য সুযোগ দিন।’ শেষ খবর পর্যন্ত ৭৮ লাখেরও বেশি মানুষ এই আবেদনে স্বাক্ষর করেছেন।
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনার বৈরিতা এ দুদলের ফুটবল ম্যাচে আনে বাড়তি উত্তেজনা। মেক্সিকোতে ১৯৮৬ সালের বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অফ গড’ -য়ের গোল সেই উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে। বিতর্কিত সেই ম্যাচের ৪০ বছর পর আজ আবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড আর্জেন্টিনা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা

আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন

আপডেট সময় ০৩:৪৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬