ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান

ফরিদপুর জেলা পুলিশ লাইনসের শহীদ সালাম সভা কক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
​সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাঁদের পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত ও নির্দেশনা প্রদান করেন।
​অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকা পালন, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, ডাকাত ও হত্যা মামলার আসামি গ্রেফতার, পরোয়ানা নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিল, মামলা নিষ্পত্তি এবং দাপ্তরিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় দায়িত্বশীল পুলিশ সদস্যদের ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার দেওয়া হয়।
বিদায়ী জুন (২০২৬) মাসে জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও সামগ্রিক কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ফরিদপুর জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)’ নির্বাচিত হয়েছেন কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান। তিনি পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীর হাত থেকে এই শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক গ্রহণ করেন।
​এ ছাড়া পিআরএল (অবসর প্রস্তুতিমূলক ছুটি) গমনকৃত পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
​কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সব পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অপরাধ দমন ও জনসেবায় পুলিশ সদস্যদের আরও পেশাদারিত্ব ও কর্মস্পৃহা নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান

আপডেট সময় ০৩:৩৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬