ঢাকা ১২:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখার অনুমতি চায় ব্যবসায়ী সমিতি ঢাকা ওয়াসার পদ্মা প্রকল্পে ১ হাজার ৫৬২ কোটি টাকার অনিয়ম, নেপথ্যে কারা? মিরপুরে ফের আন্দোলনের চেষ্টা, ২৩ শ্রমিক আটক ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাবে কমতে পারে রাতের তাপমাত্রা সীমান্তের ওপারের ইশারায় দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় ৫ কোটি টাকার ৬টি স্বর্ণের ‘ডিম’ উদ্ধার দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে মাদক পাচার, ৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২ বরিশাল-কুয়াকাটা রুটে মাসে হাওয়া সোয়া ৮ কোটি টাকা! ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাইয়ে দিতে ৫০ হাজার টাকা ঘুষ, অভিযোগ ইউপি কর্মকর্তার বিরুদ্ধে ডেঙ্গুতে প্রাণ গেল বেরোবির জুলাই যোদ্ধা চন্দন সূত্রধরের

অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা

অনুমোদন ছাড়াই বেকিং পাউডার, আইসিং সুগার ও কাস্টার্ড পাউডার বিক্রির অভিযোগে এবার আগোরা লিমিটেডের মগবাজারে অবস্থিত একটি আউটলেটকে এক লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। গতকাল সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অভিযানটি রাজধানীর মগবাজার এলাকার সেলিনা পারভীন সড়কে পরিচালিত হয়। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান চালান। তদন্ত ও বাজার তদারকির অংশ হিসেবে এই জরিমানা আরোপ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিএসটিআই জানায়, আগোরা লিমিটেড (মগবাজার শাখা) বিএসটিআই-এর সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বেকিং পাউডার, আইসিং সুগার, কাস্টার্ড পাউডার বিক্রির অপরাধের জন্য এক লাখ টাকা জরিমানা করা হয়। দেশের সুপরিচিত এই সুপারশপটি দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের নিয়ম না মেনে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে অভিযোগ রয়েছে।

মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন- এস এম আবু সাঈদ (উপপরিচালক, সিএম), মো. মিজানুর রহমান (উপপরিচালক, মেট্রোলজি) এবং মোহাম্মদ মাজহারুল ইসলাম (সহকারী পরিচালক, সিএম)। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. আশিকুজ্জামান, সিকান্দার মাহমুদ এবং এস এম মাহফুজার রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখার অনুমতি চায় ব্যবসায়ী সমিতি

অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা

আপডেট সময় ০২:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬