সংবাদ শিরোনাম ::
কথিত স্বামী’ মন্তব্যের কড়া জবাব দিলেন ববি ব্যবসা শুরু করতে ৩৫৫ দিন নয়, লক্ষ্য মাত্র ১৪ দিন : বাণিজ্যমন্ত্রী লামা বনবিভাগের ডলুছড়ি রেঞ্জের সরই বিটকর্মকর্তার যোগসাজশে কাঁচা বাঁশ পাচারের হিড়িক হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ যৌতুক মামলার রায় শুনে আদালতকক্ষে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা অভিনেতা জাহের আলভী ২ দিনের রিমান্ডে ৮ বছরে অঢেল সম্পদের মালিক ফেনী জনস্বাস্থ্যের ড্রাফটম্যান শাহিন আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বুটেক্স ভিসি জুলহাসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সুমাইয়া রাতির অসাধারণ সাফল্য
পাবলিক হেলথ ক্লাবের সম্মাননা অর্জন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সুমাইয়া রাতির অসাধারণ সাফল্য

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সুমাইয়া রাতি এক অনন্য একাডেমিক কৃতিত্ব অর্জন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগে অধ্যয়নরত অবস্থায় সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৪.০০ অর্জন করে বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছেন। তাঁর এই অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের DIU Public Health Club কর্তৃক আনুষ্ঠানিকভাবে সম্মাননা সনদ (Certificate of Recognition) প্রদান করা হয়েছে।

সুমাইয়া রাতি বিশিষ্ট সমাজসেবক, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক (দপ্তর প্রধান), জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির নেতা এবং শতাব্দী টেলিভিশনের পরিচালক মোঃ জাকির হোসেন খান-এর কন্যা। মেয়ের এ অসাধারণ অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগ দেশের স্বাস্থ্যখাত উন্নয়নে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভাগটি গবেষণা, জনস্বাস্থ্য শিক্ষা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন পাঠদানের জন্য সুপরিচিত।

মেয়ের এ সাফল্যে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়ে মোঃ জাকির হোসেন খান বলেন, “মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার মেয়ে সুমাইয়া রাতি এই গৌরবময় সাফল্য অর্জন করেছে। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ, দেশ ও জাতির কল্যাণে কাজ করার মানসিকতা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।”

শিক্ষাবিদদের মতে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৪.০০ অর্জন করা অত্যন্ত বিরল এবং প্রশংসনীয় কৃতিত্ব। এ ধরনের সাফল্য ভবিষ্যতে উচ্চশিক্ষা, গবেষণা ও পেশাগত জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে।

সুমাইয়া রাতির এ অর্জন শুধু তাঁর পরিবারের জন্যই নয়, বরং বিশ্ববিদ্যালয়, সহপাঠী এবং তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কথিত স্বামী’ মন্তব্যের কড়া জবাব দিলেন ববি

পাবলিক হেলথ ক্লাবের সম্মাননা অর্জন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সুমাইয়া রাতির অসাধারণ সাফল্য

আপডেট সময় ০৪:৫৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬