সংবাদ শিরোনাম ::
মাগুরা জেলা রেজিস্ট্রার অফিসের পিয়ন সঞ্জিত ১২ বছরে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড় বরিশালে এলজিইডিতে প্রশাসনিক প্রভাব বিস্তারের অভিযোগে আলোচনায় রহমত-ই-খুদা লতিফপুরের চানপুর-হাটুভাঙা রাস্তার বেহাল দশা কুমিল্লা সদর দক্ষিণ থানার এসআই জনি কান্তি দে’র বিরুদ্ধে ৮৪ কেজি গাঁজা আত্মসাতের অভিযোগ কর্মীদের নামে শত কোটি টাকার ঋণ নিয়ে বিদেশে পলাতক আদনান ইমাম শতকোটি টাকার মালিক সাব-রেজিস্ট্রার কামরুল ও তার স্ত্রী রিক্তা মুক্তিযোদ্ধা বাবার সরকারি ‘বীর নিবাস’ বিক্রির অভিযোগ ছেলের বিরুদ্ধে বাঁ পায়ের জাদুতে গোল করে চমক দেখালেন জাইমা রহমান সন্ধ্যার মধ্যে ৯ দেশের জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার, কেমন হতে পারে স্কালোনির একাদশ

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার উপজেলার ৪ নম্বর বড়পলাশবাড়ী ইউনিয়নের মুন্সিরহাট এলাকার দালাল বস্তি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি হাসিরুল ইসলামের মেয়ে হুবা (৯ মাস)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ঘরের ভেতর শিশুটিকে গোসল করানো হচ্ছিল। এ সময় অসাবধানতাবশত শিশুটি পাশেই রাখা পানিভর্তি বালতিতে পড়ে যায়। স্বল্প বয়সের কারণে সে নিজে থেকে বালতি থেকে উঠতে না পারায় পানির নিচে আটকে থাকে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোক ও কান্নার রোল পড়ে যায়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। তবে তখন পর্যন্ত শিশুটির মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালে গিয়ে শিশুর স্বজনদের কাউকে পাওয়া যায়নি বলেও তিনি জানান। তিনি আরও বলেন, ঘটনাটি একটি দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, এমন দুর্ঘটনা রোধে শিশুদের দেখভালে আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন, বিশেষ করে পানিভর্তি বালতি বা পাত্র ঘরে খোলা অবস্থায় না রাখার বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাগুরা জেলা রেজিস্ট্রার অফিসের পিয়ন সঞ্জিত ১২ বছরে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:১৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬