ঢাকা ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাদাম আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের গ্রামবাংলার আবহে গোয়াইনঘাটে নববর্ষের বর্ণাঢ্য আয়োজন কালবৈশাখী ঝড়: মৌলভীবাজারে ২২৫ জায়গায় তার ছিঁড়ে বিদ্যুৎ বিপর্যয় সরকারি প্রভাবে জমি দখল ও জ্ঞাতবহির্ভূত সম্পদের পাহাড় গড়েছেন রফিকুল ইসলাম শফি ও শওকত আলী গয়না ছিনতাইয়ে ইটের আঘাতে নারীকে হত্যা, মরদেহ ফেলে দেয় পুকুরে দক্ষিণগাঁও-নন্দীপাড়ায় রাস্তা উন্নয়নের নতুন অধ্যায়, ডিএসসিসির ভিত্তিপ্রস্তর স্থাপন সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে নিহত ৩ বিএডিসি এখনও পিডি আবীরের ‘আওয়ামী রাজত্বে’ বন্দি ৯০ কিলোমিটার দূরে থেকেও মামলার আসামি সাবেক শিবির সভাপতি মিজান চট্টগ্রামে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

আমার অধীনে বন্দী ছিলেন শেখ হাসিনা : ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার আযমী

হুসেইন মুহম্মদ এরশাদের সামরিক শাসনামলে শেখ হাসিনা নিজের অধীনে বন্দী ছিলেন বলে জেরায় উল্লেখ করেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী।

সোমবার (২৭ এপ্রিল) জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের জেরায় তিনি এ কথা উল্লেখ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ জেরা করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। প্যানেলের অপর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।

জেরায় আযমীর উদ্দেশে দুলু বলেন, শেখ হাসিনার সঙ্গে আপনার কখনো দেখা হয়েছিল কি না।

জবাবে আযমী বলেন, ১৯৮৩ সালে শেখ হাসিনার সঙ্গে আমার কয়েকবার দেখা হয়েছিল। হুসেইন মুহম্মদ এরশাদের সামরিক শাসনামলে হেয়ার রোডের একটি বাড়িতে আমি আমার কোম্পানিসহ থাকতাম। তখন ওই বাড়িতে শেখ হাসিনা, মতিয়া চৌধুরী ও সাহারা খাতুনকে বন্দি করে কয়েকদিন আমার অধীনে রাখা হয়েছিল।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ১৩ জন। এর মধ্যে গ্রেপ্তার রয়েছেন তিনজন। তাদের আজ সকালে ঢাকার সেনানিবাসের সাব-জেল থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। তাদের হয়ে আইনি লড়াই করছেন দুলু।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে রয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, মঈনুল করিমসহ অন্যরা।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাদাম আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

আমার অধীনে বন্দী ছিলেন শেখ হাসিনা : ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার আযমী

আপডেট সময় ০২:০০:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬