সংবাদ শিরোনাম ::
সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ‘অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে : শিল্পমন্ত্রী একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক দুই মাস পর আবারও শুরু চাল বিতরণ, সুবিধা পাচ্ছে ১৭ হাজার পরিবার বরগুনায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত পানি প্রকল্পে ১০ কোটি টাকার লুট, কাজের আগেই কোটি টাকার বিল উত্তোলন একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ডেটার স্বাধীনতা ও আস্থা বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী

রাজধানীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে রডমিস্ত্রি নিহত

রাজধানীর উত্তর বাড্ডার একটি নির্মাণাধীন ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক রডমিস্ত্রি নিহত হয়েছেন। নিহতের নাম মো. নাজমুল (২৭)।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পরে নাজমুলের সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহতের খালাত ভাই জয়নাল আবেদীন জানান, নির্মাণাধীন ওই ভবনে রডমিস্ত্রির কাজ করতেন নাজমুল। আজ দুপুরের দিকে অসাবধানতাবশত ৫ তলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নাজমুলের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬

রাজধানীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে রডমিস্ত্রি নিহত

আপডেট সময় ০৫:০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬