ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

২০২৫ সালের সেপ্টেম্বরে বিসিবির অধীনে অনুষ্ঠিত হয়েছিল লেভেল-থ্রি কোচিং কোর্স। যেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিলেন ৩০ জন কোচ। সম্প্রতি সেই কোর্সের ফলাফল এসেছে বিসিবির হাতে। বোর্ড সূত্রে জানা গেছে, সেই পরীক্ষায় অংশগ্রহণ করা সকল কোচই (৩০ জনের অংশগ্রহণ) পাস করেছেন।

এই কোর্সে অংশ নেওয়া ৩০ জনের মধ্যে রয়েছেন শাহরিয়ার নাফীস, হান্নান সরকার, তালহা জুবায়ের, রাজিন সালেহ, আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম, ডলার মাহমুদ, তুষার ইমরান, আলমগীর কবির, জাভেদ ওমর, নাজমুল হোসেন, ফাতেমা জোহরা, জাহাঙ্গীর আলম, মন্টু দত্তের মতো কোচরা।

আনুষ্ঠানিকভাবে পাস করা সকল কোচকে আগামী ১৫ এপ্রিল সার্টিফিকেট প্রদান করবে বিসিবি। এমনকি যারা সেরা নাম্বার পেয়ে পাস করেছেন তাদের জন্য থাকছে আলাদা পুরস্কারও। দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশে হয়েছে এই লেভেল থ্রি কোচিং কোর্স।

লম্বা সময় পর গেল বছর ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর বিসিবির আয়োজনে অনুষ্ঠিত হয় এই কোর্স। সবশেষ ২০০৯ সালে (লেভেল থ্রি) কোর্স হয়েছিল, তবে সেটি ছিল আইসিসি-এসিসির উদ্যোগে। এবার বিসিবির উদ্যোগে হয় এই লেভেল থ্রি কোর্স। যেখানে অস্ট্রেলিয়ার প্রশিক্ষকরা প্রশিক্ষণ করিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, চাচাতো দেবরের বিরুদ্ধে থানায় মামলা

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

আপডেট সময় ০৪:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬