ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

সাইক্লিস্ট কোচিং কোর্সে এশিয়ায় প্রথম বাংলাদেশের রাকিবুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৮ এপ্রিল ২০২৬, ১৮:৫০

বাংলাদেশের অনেক তরুণ-তরুণীর নেশা সাইক্লিং। ফেডারেশনের সীমাবদ্ধতা ও নানা কারণে সাইক্লিং এখনো পেশা হিসেবে নেয়ার মতো হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্মেসীর মতো বিষয়ে পড়াশোনার পর দেশের শীর্ষ একটি হাসপাতালে চাকরি ছেড়েছেন রাকিবুল ইসলাম সাইক্লিংয়ের নেশায়। জাতীয় সাইক্লিংয়ে চ্যাম্পিয়ন রাকিবুল এবার কোচিং সনদও নিজের সামর্থ্যের সেরাটা দেখিয়েছেন। তিনি সফলভাবে মর্যাদাপূর্ণ ইউসিআই লেভেল–২ কোচিং সার্টিফিকেট সম্পন্ন করেছেন।
১৪-১৮ মার্চ থাইল্যান্ডের চিয়াং মাইয়ে ইউসিআই ওয়ার্ল্ড সাইক্লিং সেন্টারের অধীনে অনুষ্ঠিত হয়। এই কোর্সটি সুইজারল্যান্ডের এগলে-ভিত্তিক সাইক্লিংয়ের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা ইউনিয়ন সাইক্লিস্ট ইন্টারন্যাশনাল কর্তৃক স্বীকৃত। ১১টি এশীয় দেশের ১২ জন সফল অংশগ্রহণকারীর মধ্যে রাকিবুল ইসলাম সবগুলো মডিউলে সর্বোচ্চ নম্বর অর্জন করেন।
উচ্চ-মানের কোচিং, ক্রীড়া বিজ্ঞান এবং অ্যাথলেট উন্নয়নে তিনি অসাধারণ দক্ষতার প্রমাণ দিয়েছেন। এর আগে ইউসিআই-এর পূর্ণ অর্থায়নে একটি বৃত্তি পেয়ে তিনি ছয় মাসব্যাপী কঠোর প্রশিক্ষণ সম্পন্ন করেন এবং সব প্রাথমিক কোর্স ও চূড়ান্ত মূল্যায়নে সফল হন।
সনদ পেয়ে রাকিবুল ইসলাম বলেন, ‘এই পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং আমাদের দেশের সাইক্লিংয়ের ক্রমবর্ধমান সম্ভাবনার প্রতিফলন।’ তিনি ভবিষ্যতে সুইজারল্যান্ডে ইউসিআই লেভেল–৩ সার্টিফিকেশন অর্জনের আশাও ব্যক্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

সাইক্লিস্ট কোচিং কোর্সে এশিয়ায় প্রথম বাংলাদেশের রাকিবুল

আপডেট সময় ০৮:২৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬