ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা গোসাইরহাটে কার্পেটিংয়ের ৭ দিনেই ধস, সাড়ে ৬ কোটি টাকার সড়কে নির্মাণমান নিয়ে প্রশ্ন দেশব্যাপী জাতীয় নৃত্য প্রতিযোগিতা ‘নৃত্যজ্যোতি’ উপলক্ষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ মাসে ৮ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৬ মৃত্যুঝুঁকি নিয়ে পরিত্যক্ত সরকারি ভবনে শতাধিক মানুষের বসবাস বিমানের জ্বালানি তেল চুরির অভিযোগ তদন্তে পদ্মা অয়েলের তিন সদস্যের কমিটি সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন নাসিরাবাদ কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নতুন কর্মস্থলে যোগ না দিলে স্ট্যান্ড রিলিজ হবেন যুগ্মসচিব মোতাছিম

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মো. মোতাছিম বিল্লাহকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের অতিরিক্ত নির্বাহী পরিচালক (পলিসি অ্যান্ড প্ল্যানিং) হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হলেও তিনি এখনও যোগদান করেননি। আগামী ১২ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে তাকে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য করা হবে। 

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৪ ডিসেম্বরের প্রজ্ঞাপনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মো. মোতাছিম বিল্লাহকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের অতিরিক্ত নির্বাহী পরিচালক (পলিসি অ্যান্ড প্ল্যানিং) হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়। তিনি অদ্যাবধি বদলি করা কর্মস্থলে যোগদান করেননি।

আগামী ১২ জানুয়ারির মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় আগামী ১২ জানুয়ারি অপরাহ্ণ থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) গণ্য হবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

নতুন কর্মস্থলে যোগ না দিলে স্ট্যান্ড রিলিজ হবেন যুগ্মসচিব মোতাছিম

আপডেট সময় ১২:৩২:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩