ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরখাস্ত পাসপোর্ট কর্মকর্তা মামুনের ঢাকায় ১৪ ফ্ল্যাটসহ অর্ধশত কোটি টাকার সম্পত্তি গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজির আলীর বিরুদ্ধে ক্ষমতার বলয় ও টেন্ডার সিন্ডিকেটের অভিযোগ পূর্বের তদন্তের অগ্রগতি নেই, নতুন করে ১ কোটি ৭৫ লাখ টাকার সম্পত্তির দলিলে মোর্শেদ আলম ৬০ কোটি টাকার বিপিসি ভবনে উদ্বোধনের পরই পানি-ফাটল নায়েব ফিরোজের ‘রাজত্বে’ কুমিল্লার দেবিদ্বারের ধামতী ইউনিয়ন ভূমি অফিস বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি নওগাঁয় ছাত্রীকে উত্ত্যক্তকারী যুবক মোটরসাইকেলসহ ডিবি পুলিশ হাতে গ্রেপ্তার  অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন অপু ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন মিজানুর রহমান বিদায়ী সিভিল সার্জন নোমান মিয়া ওএসডি ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী

হঠাৎ যানজটের তীব্রতা বেড়েছে ঢাকায়

রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে অন্যান্য দিনের চেয়ে আজ (মঙ্গলবার) সকাল থেকে যানজট তুলনামূলক বেশি। এতে করে অফিসগামী মানুষজনকে ভোগান্তিতে পড়তে হয়েছে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও যানজটের তীব্রতা অন্যান্য দিনের চেয়ে এখনও বেশি রয়েছে। 

প্রগতি সরণি, রামপুরা, মালিবাগ, হাতিরঝিল, মগবাজার ও গুলশানের কিছু কিছু এলাকার ঘুরে দেখা গেছে- অন্যান্য দিনের চেয়ে এসব এলাকায় যানজটের মাত্রা বেশি। রাজধানীর নতুন বাজারে মো. আহমেদ নামে এক ব্যক্তির সাথে কথা হলে তিনি বলেন, তিনি সকাল ১০টা থেকে প্রায় ৩০ মিনিট নতুন বাজারে যানজটে আটকা ছিলেন। নতুন বাজার থেকে রামপুরাগামী রাস্তায় যানবাহনগুলো স্থবির হয়ে ছিল। এদিকে মো. আল-আমিন নামে আরেক অফিসগামী যাত্রী বলেন, প্রগতি সরণি এলাকার যানজট এখনও রয়েছে। রামপুরাগামী রাস্তায় এখনও ধীরে ধীরে চলছে গাড়ি।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে প্রগতি সরণি এলাকায় দায়িত্বরত এক ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বলেন, এই রাস্তা দিয়ে বাণিজ্য মেলায় যাওয়া লোকজনের যাতায়াত বেড়েছে। ফলে রাস্তায় কিছুটা চাপ বেড়েছে, তবে তা বেশিক্ষণ থাকবে না, বিকেলের আগে স্বাভাবিক হয়ে যাবে।

এদিকে হাতিরঝিল, মগবাজার, বনানী ও গুলশানের কিছু কিছু অংশে সকাল থেকে দুপুর পর্যন্ত যানজট দেখা গেছে। সরেজমিনে গিয়ে এসব এলাকায় সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত থেমে থেমে যানজট দেখা গেছে। হাতিরঝিল দিয়ে যাতায়াত করা যাত্রী আনোয়ার হোসেন বলেন, শাহবাগে অফিস করতে আমি সবসময় এদিক দিয়ে চলাচল করি। প্রায় সময় হাতিরঝিলে কোনো যানজট থাকে না। তবে আজ হাতিরঝিলে প্রায় ৪৫ মিনিটের মতো যানজটে আটকে ছিলাম।

অন্যদিকে বনানী এলাকাতেও যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন মো.উজ্জ্বল নামে এক যাত্রী। তিনি বলেন, সকাল ১২টা পর্যন্ত বনানী-মহাখালী এলাকায় যানজট দেখে গেছে। সকাল থেকেই গাড়ি থেমে থেমে চলছিল। তবে গুলশান ও বনানী এলাকায় তেমন যানজট নেই বলে জানিয়েছেন সেখানে কর্মরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. হাসিব। তিনি বলেন, রাস্তার অবস্থা স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় গাড়ির চাপ তেমন একটা নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরখাস্ত পাসপোর্ট কর্মকর্তা মামুনের ঢাকায় ১৪ ফ্ল্যাটসহ অর্ধশত কোটি টাকার সম্পত্তি

হঠাৎ যানজটের তীব্রতা বেড়েছে ঢাকায়

আপডেট সময় ০৩:২৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩