প্রবাসী কল্যাণ ব্যাংক সূত্রে জানা গেছে, বিশেষ করে দক্ষিণ কোরিয়া, জাপান, চীন ও জার্মানির মতো দেশগুলোতে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে এই ঋণ কার্যক্রম সাজানো হয়েছে। ঋণের অর্থ সরাসরি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি হিসেবে পরিশোধ করা হবে। এ ছাড়া প্রবাসে অবস্থানকালীন থাকা-খাওয়ার ব্যয় নির্বাহের জন্যও এই তহবিল থেকে সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষের নির্ধারিত শর্ত অনুযায়ী, আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্যাংক শাখার আওতাভুক্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স হতে হবে অনূর্ধ্ব ৪০ বছর। ঋণের আবেদন করার সময় সংশ্লিষ্ট দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত অফার লেটার এবং ন্যূনতম মধ্যম পর্যায়ের ভাষাগত দক্ষতার সনদ (যেমন: জাপানি ভাষার এন-৫ বা কোরিয়ান ভাষার টিওপিআইকে লেভেল ৩) দাখিল করা বাধ্যতামূলক।
আবেদনের সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও জামিনদার সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।
অনলাইন ডেস্ক 




















