সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

নিষেধাজ্ঞা প্রত্যাহারের চিঠি পেয়েছে গ্রামীণফোন

সিম বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চিঠি পেয়েছে গ্রামীণফোন। সোমবার রাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গ্রামীণফোনকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে।

মঙ্গলবার সকালে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান চিঠি পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে সোমবার বিকেলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে বিটিআরসিকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে চিঠি দেয়। নিষেধাজ্ঞার প্রায় ৬ মাস পর তা প্রত্যাহার করে নেওয়া হলো।

রোববার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছিলেন, গ্রামীণফোনের সিম বিক্রি নিষেধাজ্ঞার সময় যেসব শর্ত দেওয়া হয়েছিল, সেগুলো তারা পূরণ করেছে।

এর আগে গত বছরের ২৯ জুন উন্নত সেবা নিশ্চিত করতে না পারার অভিযোগে গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

নিষেধাজ্ঞা প্রত্যাহারের চিঠি পেয়েছে গ্রামীণফোন

আপডেট সময় ০৩:১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩