ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবিদ্বার-চান্দিনা সড়ককে হাইওয়ে করার দাবি হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠানে প্রিয়াঙ্কাকে উপেক্ষা হলিউড তারকাদের, নানা বিতর্ক! কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক পুলিশের সংস্কারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যরাতের পর ইসরায়েলে পাঁচ দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের রামপাল সরকারি কলেজ নদীভাঙনের হুমকিতে : জরুরি পদক্ষেপের দাবি শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার, নারী আটক, স্বামী পলাতক র‍্যাবের অভিযানে গ্রেপ্তার সাড়ে ৩ হাজার, উদ্ধার বিপুল অস্ত্র-মাদক অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে জিডিপির প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হতো পদ্মা নদীতে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ

বোরহানউদ্দিনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিভিন্ন স্থানে হামলা – আহত ৩ 

বোরহানউদ্দিনে পূর্ব জমিজমা বিরোধের জেরে প্রবাসীর পরিবারের ওপর হামলা ও ভাংচুর এছাড়াও হোটেল ব্যবসায়ীর হোটেল ও বসত ঘরে ভাংচুর করার অভিযোগ উঠেছে স্থানীয় টবগী ৪ নং ওয়ার্ডের মরহুম আখি হাওলাদারের ছেলে লিমন হাওলাদারের বিরুদ্ধে।এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় প্রবাসীর স্ত্রী, নোমান ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী’কে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শুক্রবার (২৭ মার্চ) বোরহানউদ্দিন উপজেলার  হাকিমুউদ্দিন বাজারে এই ঘটনা ঘটে।
স্হানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর ছাত্রনেতা লিমন হাওলাদার লোকজন সহ ইকোপার্কে হাটতেছে এমন সময় নাকি মিদুল ও তার সহযোগীরা লিমনকে  পিছন থেকে হামলা করে। পরে লিমন লোকজন জড়ো করে তাদেরকে মারার জন্য ছুটে গেলে তারা দৌড়ে বেড়ীবাঁধের পাশে থাকা একটি ঘরে আশ্রয় নেন, সেইখানে গিয়ে আশ্রয় নেওয়া ছেলেটিকে মারধর করে এমনকি ওই ঘরেও ভাংচুর চালায়। পরে স্হানীয়রা ওই আশ্রয় নেওয়া ছেলেটিকে উদ্ধার করে পাশে থাকা নৌপুলিশ ক্যাম্পে এনে রাখেন। এরপর লিমন তার দল-বল নিয়ে হাকিমুউদ্দিন বাজার আল নোমান নামে একটি হোটেলে ঢুকে একজনকে পেয়ে, সেইখানেও হোটেল ও হোটেলের পিছনে থাকা বাসায় ভাংচুর করেন। হোটেল মালিকের ছেলে নোমান বাঁধা দিলে তাকে ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকেও মারধর করেন।
ঘটনার সময় হোটেল মালিক ফরিদ নামাজ পড়তে মসজিদে যান। নামাজ শেষে ঘটনার বিস্তারিত জেনে ৯৯৯ কল দিলে ঘটনাস্থলে পুলিশ আসেন। পুলিশের পরামর্শ অনুযায়ী বোরহানউদ্দিন থানায় অভিযোগ করতে অটোরিকশা করে রওনা হলে,এস,এন,এস ব্রিক ফিল্ডের সামনে মেইন সড়কে অটোরিকশা দাঁড় করিয়ে নোমান, তার অন্তঃসত্ত্বা স্ত্রী, তার বাবা ফরিদ ও তার নানা শ্বশুরকে এলোপাতাড়ি মারধর করেন। পরে স্হানীয়রা এসে ছাড়িয়ে দেন,পরে নোমান ও তার স্ত্রী আহত হন।তারা বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছেন। এরপর প্রবাসী মাসুদ হাওলাদারকে মারার জন্য তার বাসায় যায়। তাকে না পেয়ে তার স্ত্রী’র উপর হামলা চালায়। এতে প্রবাসীর স্ত্রী আহত হন। পরে তাকে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে ভর্তি করেন। প্রবাসীর স্ত্রীকে বাদী করে ১২ জনকে আসামী করে আরও অজ্ঞাত ৫/৭ জন রেখে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন।
অন্যদিকে সরজমিনে গিয়ে জানা যায়, যাদেরকে আসামী করা হয়েছে, তাদের মধ্যে অধিকাংশই এই ঘটনার সাথে জড়িত ছিলোনা।এছাড়াও ভুক্তভোগীদের মধ্যে অনেকেই  সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা মামলার প্রতিবাদে নিন্দা জানিয়েছেন। এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
হাকিমুউদ্দিন বাজারের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা শান্তিপূর্নভাবে ব্যবসা করতে চাই। হাকিমুউদ্দিন বাজারে কিছু থেকে কিছু হলেই বহিরাগত লোকজন এনে ব্যবসায়ীদের মধ্যে আতংক সৃষ্টি করে। যেই দলেই ক্ষমতায় আসে, সেই দলের লোকজনই এগুলো করে থাকে। আমরা যারা ব্যবসায়ী আছি এই ধরনের আতংক থেকে পরিত্রাণ চাই। যারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হউক। ভোলা-২ আসনের মাননীয় এমপি সাহেবের কাছে অনুরোধ করবো, আপনি বহিরাগত লোকদের হাত থেকে আমাদের হাকিমুউদ্দিন বাজার ব্যবসায়ীদেরকে বাঁচান।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেবিদ্বার-চান্দিনা সড়ককে হাইওয়ে করার দাবি হাসনাত আবদুল্লাহর

বোরহানউদ্দিনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিভিন্ন স্থানে হামলা – আহত ৩ 

আপডেট সময় ০২:৩৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬