ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার গুম হওয়া দুই সন্তানের ছবি হাতে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত বরগুনা কালেক্টরেট স্কুলে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ১৬ ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি ফয়সলের মিরপুর মাজার আদর্শ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত বেহাল স্বাস্থ্যসেবায় ভোগান্তিতে রাজশাহীর চারঘাটের মানুষ পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে ভারতের কড়া বার্তা

নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন।  

আজ (মঙ্গলবার) তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মাহবুব হোসেন গত বছরের ২ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সিনিয়র সচিব হিসাবে যোগদান করেন।  তার আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি।

বি.সি.এস. (প্রশাসন) ক্যাডারের ১৯৮৬ (৮ম) ব্যাচের সদস্য মাহবুব হোসেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর সিভিল সার্ভিসে যোগদান করেন। মাহবুব হোসেন বরিশাল রেসিডেন্সিয়াল মডেল কলেজ (বর্তমানে বরিশাল ক্যাডেট কলেজ) থেকে ১৯৭৯ সালে এসএসসি, বরিশাল বি.এম. কলেজ থেকে ১৯৮১ সালে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ ব্যাচে সমাজ বিজ্ঞানে বিএসএস (সম্মান) এবং ১৯৮৫ ব্যাচে এমএসএস ডিগ্রি অর্জন করেন।

চাকরিতে যোগ দেওয়ার পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নর্থ লন্ডন থেকে এমবিএ এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেলবোর্ন থেকে জেন্ডার অ্যান্ড ডেভলপমেন্ট বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার

নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন

আপডেট সময় ১২:৫২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩