ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্বতীপুরে বিএনপির ইফতার মাহফিলে সাবেক মেয়র মিনহাজুল হককে মেয়র প্রার্থী ঘোষণা শ্রীপুরে সাংবাদিককে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কুমিল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ঘর ও ২টি গোডাউন ভস্মীভূত, ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা ‎বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা ও র‍্যালি অনুষ্ঠিত রাজবাড়ীতে পাটের গোডাউনে আগুন, ৩ ফায়ার ফাইটার আহত তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করতে জাইকার সহযোগিতা কামনা সবাই বলছিল তুমি বড় ম্যাচ জেতাতে যাচ্ছ : অভিষেক অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি মীর মোফাজ্জল হোসেন ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডে নিলয় পাশাকে ঘিরে দুর্নীতির অভিযোগ ফৌজদারহাটে বিটিসিএলের শাহ আলম–জয়নাল–উৎপল সিন্ডিকেটের সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ

বিদেশি মদ উদ্ধারের মামলায় খালাস পেলেন আসিফ

চার বোতল বিদেশি মদ নিজ হেফাজতে রাখার অভিযোগে কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে করা মামলায় খালাসের রায় ঘোষণা করেছেন আদালত।
সোমবার (৯ মার্চ) শুনানি শেষে ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী আসামি আসিফের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়ে এ রায় ঘোষণা করেন। আসামি পক্ষের আইনজীবী প্রদীপ কুমার দেবনাথ এতথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ৩ মার্চ আদালত মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ করে যুক্তিতর্ক উপস্থাপন ও রায় ঘোষণার জন্য সোমবার দিন নির্ধারণ করেন। শুনানিকালে আসিফ আকবর আদালতে উপস্থিত ছিলেন। রায়ের প্রতিক্রিয়ায় আসিফ আকবর ন্যায়বিচার পেয়েছেন বলে গণমাধ্যমকে জানান।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৬ জুন তেজগাঁও থানার অন্তর্ভুক্ত পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্টের অফিস থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আসিফ আকবরের অফিস কক্ষে চার বোতল অবৈধ টাকিলা মদ পাওয়া যায়। মদ পাওয়ার পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়। লাইসেন্স ব্যতীত বিদেশি মদ নিজের দখলে রাখায় অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার উপ-পরিদর্শক প্রশান্ত কুমার সিকদার রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) উপ-পরিদর্শক মো. জামাল উদ্দিন তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ২০২৪ সালের ২৫ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে তিন জনের সাক্ষ্যগ্রহণ শেষ করেন আদালত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পার্বতীপুরে বিএনপির ইফতার মাহফিলে সাবেক মেয়র মিনহাজুল হককে মেয়র প্রার্থী ঘোষণা

বিদেশি মদ উদ্ধারের মামলায় খালাস পেলেন আসিফ

আপডেট সময় ০২:৫১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬