সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

পৌরসভায় ভুয়া শ্রমিক দেখিয়ে বেতন-ভাতা আত্মসাৎ, দুদকের অভিযান

নওগাঁ পৌরসভায় মাস্টাররোলে ভুয়া শ্রমিক দেখিয়ে বেতন-ভাতা উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযানে বেশকিছু অসঙ্গতি ও অনিয়ম ধরা পড়েছে। অভিযানকালে পৌরসভার কনভারজেন্সি সুপারভাইজার (ভারপ্রাপ্ত) এবং কনভারজেন্সি ইন্সপেক্টরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। যদিও মূল অভিযোগ মেয়র নজমুল হক সনির বিরুদ্ধে।

দুদক সূত্রে জানা যায়, নওগাঁ পৌরসভায় মাস্টাররোলে কর্মরত শ্রমিকদের নামে বেতন উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের একটি দল নওগাঁ পৌরসভায় অভিযান পরিচালনা করে। এনফোর্সমেন্ট টিম নওগাঁ পৌরসভা কার্যালয়ে সরজমিনে পরিদর্শনকালে কর্মরত শ্রমিকদের হাজিরাশিট ও অর্থ উত্তোলনের মাস্টাররোল তথা অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে।

অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০২১ সালের আগস্ট পূর্বে মাস্টাররোলে কর্মরত শ্রমিকদের হাজিরাশিট যথাযথভাবে হালনাগাদ করা হতো না, কিন্তু তার পরবর্তী সময়ে নিয়মিতভাবে ভাবে হালনাগাদকরণ এবং তার বিপরীতে মাস্টাররোলে অর্থ পরিশোধ করা হচ্ছে।  মাস্টাররোলে নিয়োজিত শ্রমিকদের হাজিরাশিট নিয়মিত হালনাগাদকরণে কনভারজেন্সি সুপারভাইজার (ভারপ্রাপ্ত) এবং কনভারজেন্সি ইন্সপেক্টরের দায়িত্বে অবহেলা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এনফোর্সমেন্ট টিম তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য মেয়রকে সুপারিশ করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

পৌরসভায় ভুয়া শ্রমিক দেখিয়ে বেতন-ভাতা আত্মসাৎ, দুদকের অভিযান

আপডেট সময় ১২:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩