ঢাকা ১২:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মের অভিযোগের পরও জবাবদিহির বাইরে ইউনিয়ন ইন্স্যুরেন্স প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল ওয়ানিয়া মাহবিন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনে শিক্ষার্থীদের টাকায় অনিয়মের অভিযোগে জেবুন্নেছা বেবিচকে পরামর্শক নিয়োগে আওয়ামী দোসরকে বসাতে যোগ্যতার শর্ত বাদ সিআইডির অভিযানে বিএসবির খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৪৯০ স্পেনের রাষ্ট্রদূত মাসুদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ-ক্ষুব্ধ প্রবাসীরা পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে সকাল থেকে বৃষ্টি, থামবে কখন? বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

‘এক্সপ্রেসওয়েতে অব্যবস্থাপনা মেনে নেওয়া হবে না’

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৯:৫১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩৫ বার পড়া হয়েছে

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হয়েছে নগরবাসীর সময় বাঁচাতে। এখানে কোনো ধরনের অব্যবস্থাপনা বা দীর্ঘ যানজট মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সেতু সচিব ও সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক্সপ্রেসওয়ে ও টোল প্লাজা পরির্দশনের সময় তিনি এ কথা বলেন।

সচিব বলেন, প্রধানমন্ত্রী জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে অত্যন্ত আন্তরিক। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হয়েছে নগরবাসীর সময় বাঁচাতে। এখানে কোনো ধরনের অব্যবস্থাপনা বা দীর্ঘ যানজট মেনে নেওয়া হবে না। আমরা সেবার মান উন্নয়নে নিয়মিত তদারকি অব্যাহত রাখব।

সেতু সচিব আরও বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নগরবাসীর জন্য একটি আস্থার নাম। এক্সপ্রেসওয়েতে টোল দিতে গিয়ে যদি দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, তবে এই প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হয়। টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন বুথগুলোর কার্যকারিতা বাড়ানো ও টেকনিক্যাল ত্রুটি দ্রুত মেরামত এবং যানজটের চাপ বেশি থাকলে টোল বুথগুলোতে অতিরিক্ত লোকবল নিয়োগ করে দ্রুত ম্যানুয়াল টোল আদায়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও অতিরিক্ত সচিব জনাব আলতাফ হোসেন সেখ, পরিচালক (ওএন্ডএম) ও প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস, প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার, অতিরিক্ত পরিচালক (পিঅ্যান্ডডি) মো. ওয়ালীউল হাসান প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মের অভিযোগের পরও জবাবদিহির বাইরে ইউনিয়ন ইন্স্যুরেন্স

‘এক্সপ্রেসওয়েতে অব্যবস্থাপনা মেনে নেওয়া হবে না’

আপডেট সময় ০৯:৫১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬