ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালিয়াজুরী খাদ্যগুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা কুড়িগ্রামে কাবিখা-কাবিটা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনিয়মের অভিযোগের মধ্যেই বরিশালে বদলি ঢাকা দক্ষিণ সিটির প্রকৌশলী বোরহান পূর্ব রেলের ডিএফএ-স্টোর্সের এও কাজী সাঈদার অঢেল সম্পদের অভিযোগ দুর্নীতির অভিযোগের পরও ইইডির ঢাকা মেট্রো জোনে বহাল সাবেক প্রকৌশল নেতা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে সরকারি বরাদ্দ বণ্টনে অনিয়মের অভিযোগ ৩৫ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মামলা অনিয়মের অভিযোগে রায়পুর জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী রমিজ উদ্দিন, দুদকের তদন্তের দাবি হাসিনা সরকারের আস্থাভাজন সাবেক অডিটর জেনারেলকে ঘিরে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ মন্ত্রণালয়ের আপত্তি উপেক্ষা করে দুদক মামলার আসামিকে পিডি নিয়োগের অভিযোগ

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০২:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ দপ্তরে দ্বিতীয় দিনের মতো দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। আজ (বৃহস্পতিবার) সকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাকে স্বাগত জানান।
সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী এদিন প্রশাসনিক কর্মকাণ্ডেও ব্যস্ত সময় পার করেন। ফ্যামিলি কার্ড স্কিম চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন তিনি।

সচিবালয় সূত্রে জানা গেছে, দুপুর ২টায় আরেকটি গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ওই বৈঠকে পরিবেশ রক্ষায় পাঁচ বছর মেয়াদি ২৫ কোটি গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন এবং দেশের নদী, খাল ও অন্যান্য জলাশয় খনন ও পুনঃখনন কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালিয়াজুরী খাদ্যগুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

আপডেট সময় ০২:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬