ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ ৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে আওয়ামী লীগ আমলের অপরিকল্পিত ব্যবস্থাপনায় বন্যায় প্রাণহানি : রিজভী যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা প্রতারণা মামলায় বিএসবি গ্লোবালের খায়রুল বাশারের আরও ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মানবপাচার চক্রের অভিযোগ: বারী মোল্লাকে ঘিরে অনুসন্ধানে বেরিয়ে আসছে নানা তথ্য রংপুর কারাগারে বিদ্রোহের প্রধান কারারক্ষী ছামিউলকে ঘিরে তদন্তে মিলছে নানা তথ্য খালিয়াজুরী খাদ্যগুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা

১৮০ দিনের কর্মপরিকল্পনা দেবে সরকার : জোনায়েদ সাকি

সরকারের অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা নিয়ে শিগগিরই একটি ১৮০ দিনের রোডম্যাপ উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। প্রধানমন্ত্রী তারেক রহমান এই রোডম্যাপ দেবেন বলেও জানান তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ না করে দ্রুত কাজ শুরু করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।

তিনি আরও জানান, আগামীকাল থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে। এ সময়ে মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বাজার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সব মন্ত্রণালয় ও দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সাকি বলেন, মানুষ যে প্রত্যাশা নিয়ে নতুন সরকারকে দায়িত্ব দিয়েছে, তা বাস্তবায়নে কোনো ধরনের অপ্রয়োজনীয় সময় নষ্ট করা হবে না। নির্বাচনকালে যে অঙ্গীকারগুলো করা হয়েছে, সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া এখনই শুরু হবে।

প্রধানমন্ত্রী দুর্নীতির বিষয়ে মন্ত্রিপরিষদের সদস্যদের কঠোরভাবে সতর্ক করেছেন উল্লেখ করে তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার একটি ‘ক্লিন সরকার’ গঠনের অঙ্গীকার করেছে এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। ১৮০ দিনের পরিকল্পনা প্রসঙ্গে সাকি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এ বিষয়ে আলোচনা তুলেছেন এবং খুব দ্রুত একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা মন্ত্রিসভায় উপস্থাপন করবেন। তিনি জানান, রমজানকে সামনে রেখে বাজার তদারকি জোরদার, দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪

১৮০ দিনের কর্মপরিকল্পনা দেবে সরকার : জোনায়েদ সাকি

আপডেট সময় ০৫:২৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬